পটুয়াখালী থেকে নিজস্ব প্রতিবেদক :- সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে পটুয়াখালীতে পাঁচ দিন ধরে বৃষ্টিপাত হচ্ছে। টানা বৃষ্টিতে জনজীবনে ভোগান্তি নেমে এসেছে, বিশেষ করে স্কুলের ছাত্রছাত্রীরা এবং এইসএসসি পরীক্ষার্থীরা বেশি ভোগান্তির শিকার।
গতকাল সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত জেলায় ৭০.২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এতে চরম দুর্ভোগে পড়েছেন বিভিন্ন ছোট যানবাহনের চালকসহ দিনমজুর ও শ্রমজীবি মানুষ।
এদিকে ভারী বৃষ্টিপাতের কারনে তলিয়ে গেছে উপকূলের খাল বিল। অনেক স্থানে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এখনও ঘন মেঘে ঢাকা রয়েছে উপকূলের আকাশ। উত্তাল রয়েছে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর।
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, উপকূলীয় এলাকায় আরও বৃষ্টি বা বজ্রবৃষ্টি এবং দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই পটুয়াখালীর পায়রা, চট্রগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্র বন্দরকে ০৩ নম্বর স্থানীয় সতর্ক সংকে দেখিয়ে যেতে বলা হয়েছে। সকল মাছ ধরা ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জসীম উদ্দীন খোকন
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২৮/বি টয়েনবি সার্কুলারর রোড, মতিঝিল বা/এ ,ঢাকা -১০০০
মোবাইল: ০১৭১১৭৮৫৯৯৮, ০১৭৩৩৭০২৮৬৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত