প্রিন্ট এর তারিখঃ জুলাই ৩, ২০২৬, ৮:৩২ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৩, ২০২৬, ১১:১১ পি.এম
গলাচিপায় চোরাই মালামালসহ পেশাদার চোর গ্রেফতার৷৷
- পটুয়াখালী থেকে নিজস্ব প্রতিবেদক :-
পটুয়াখালীর গলাচিপা পৌর এলাকায় বিভিন্ন বাসাবাড়ি ও সরকারি প্রতিষ্ঠানে চুরির ঘটনায় জড়িত পেশাদার চোর শাওন ঘরামীকে গ্রেফতার করেছে পুলিশ। তার কাছ থেকে চুরি হওয়া দুটি সিলিং ফ্যান ও একটি সিসি ক্যামেরা উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৮ জুন গভীর রাতে গলাচিপা মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ৩০৩ নম্বর কক্ষ থেকে দুটি সিলিং ফ্যান ও একটি সিসি ক্যামেরা চুরি হয়। এ ঘটনায় থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়।
মামলার তদন্তে বিদ্যালয়ের সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে গলাচিপা থানা পুলিশ চুরির সঙ্গে শাওন ঘরামির সম্পৃক্ততার তথ্য পায়। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় এবং তার কাছ থেকে চুরি হওয়া দুটি সিলিং ফ্যান ও একটি সিসি ক্যামেরা উদ্ধার করা হয়।
গ্রেফতার শাওন ঘরামীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জসীম উদ্দীন খোকন
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২৮/বি টয়েনবি সার্কুলারর রোড, মতিঝিল বা/এ ,ঢাকা -১০০০
মোবাইল: ০১৭১১৭৮৫৯৯৮, ০১৭৩৩৭০২৮৬৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত