পটুয়াখালী থেকে নিজস্ব প্রতিবেদক:-পটুয়াখালীতে বহিষ্কার ও নকলমুক্ত শান্তিপূর্ণ পরিবেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হলেও ১ম দিনের পরীক্ষায় অনুপস্থিত রয়েছে ৪২৮ জন।
পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষসূত্রে জানা গেছে, ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় পটুয়াখালীতে ৫৫ টি কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১২,৫৬৪ জন। এ পরীক্ষার ১ম দিনে ৪২৮ জন পরীক্ষার্থী অজ্ঞাত কারনে অনুপস্থিত রয়েছে।
সূত্র জানায়, এইসএসসি পরীক্ষার্থী ৯০৭৪ জনের মধ্যে পরীক্ষায় অংশগ্রহন করেন ৮,৮২৩ জন, অনুপস্থিত ২৫১ জন। আলীম পরীক্ষার্থী ১৬২৬ জনে অংশগ্রহন করেন ১৫৩০ জন, অনুপস্থিত রয়েছেন ৯৬ জন এবং এইচএসসি ( বিএম-ভোকেশনাল) ১৮৬৪ জন পরীক্ষার্থীর মধ্যে অংশগ্রহন করেন ১৭৮৩ জন, অনুপস্থিত ৮১ জন।
কোন কেন্দ্রেই বহিষ্কার নাই। এ বছর সম্পূর্নভাবে নকলমুক্ত এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বলে জানান জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জসীম উদ্দীন খোকন
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২৮/বি টয়েনবি সার্কুলারর রোড, মতিঝিল বা/এ ,ঢাকা -১০০০
মোবাইল: ০১৭১১৭৮৫৯৯৮, ০১৭৩৩৭০২৮৬৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত