1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
বাউফলে ডাকাতি মামলার  পলাতক আসামী  ডাকাত সর্দার ' বাচ্চু গ্রেফতার৷৷ - অপরাধ সংবাদ
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
সর্বশেষ :
৬ লেন সড়ক ও উপজেলা সহ ৯ দফা দাবীতে কুয়াকাটায় ৩০ কিলোমিটার সড়ক জুড়ে মানববন্ধন৷৷ বাউফলে ডাকাতি মামলার  পলাতক আসামী  ডাকাত সর্দার ‘ বাচ্চু গ্রেফতার৷৷ দুমকিতে পাগলা কুকুরের কা/মড়ে শিশুসহ আহ/ত-১০৷৷   নোটিশের পরেও স্কুল ফিডিং এ মেয়াদোত্তীর্ণ রুটি সরবরাহের অভিযোগ “কতৃপক্ষের ভুমিকা নিরব দর্শক!!!!! গলাচিপার বদনাতলী খেয়াঘাটে নদীর পানিতে রহস্যময় অবয়ব দেখার দাবি, এলাকায় চাঞ্চল্য!! গলাচিপায় মা/রধর, গু/রুত/র আহ/ত ও লু/টপা/টের অভিযোগে মা/মলা৷৷  বাউফলে অপসাংবাদিকতা রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা৷৷  ভাঙ্গা হতে কুয়াকাটা পর্যন্ত ৬ লেন বিশিষ্ট মহাসড়ক নির্মানের দাবী; প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা৷৷ পবিপ্রবিতে আন্তঃঅনুষদীয় ইনডোর টুর্নামেন্ট গেমস এর উদ্বোধন “ কলাপাড়ায় সাগর মোহনার বেলাভূমে ভেসে আসল ৫৬ ফুট দৈর্ঘ্যের বিশালাকার মৃত তিমি৷৷ 

বাউফলে ডাকাতি মামলার  পলাতক আসামী  ডাকাত সর্দার ‘ বাচ্চু গ্রেফতার৷৷

  • প্রকাশিত: বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

পটুয়াখালী থেকে নিজস্ব প্রতিবেদক:-

র‍্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই খুন, ধর্ষন, ডাকাতি, সন্ত্রাসী, চাঁদাবাজি, মজুতদারি, মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িতদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণে র‍্যাব ইতিমধ্যেই বিশেষ সফলতা অর্জনে সক্ষম হয়েছে।
তারই ধারাবাহিকতায়, র‌্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্প এবং র‌্যাব-৮, সিপিএসসি, বরিশাল এর একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ৩০ জুন ২০২৬ ইং তারিখ রাতে বরিশাল মহানগরীর কোতয়ালী মডেল থানাধীন কালিজিরা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে পটুয়াখালী জেলার বাউফল থানার ডাকাতি মামলার দীর্ঘদিনের পলাতক অভিযুক্ত ডাকাত মোঃ বাচ্চু সরদার (৩৫), পিতা- মোঃ আলম সরদার, সাং- কালাইয়া, থানা- বাউফল, জেলা- পটুয়াখালী’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
মামলার এজাহারের বিবরণে জানা যায়, গত ২৪ আগস্ট ২০২৫ তারিখ প্রতিদিনের ন্যায় ভিকটিম মোঃ আজাহার জোমাদ্দার (৬৫) ও তার পরিবারের অন্যান্য সদস্যরা রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়ে। গভীর রাতে অজ্ঞাতনামা ৬/৭ জন ডাকাত দলের সদস্য ভিকটিমের ঘরে প্রবেশ করে সবাইকে দেশীয় অস্ত্রের ভয় ভীতি প্রদর্শন করে ভিকটিমের ঘরে থাকা নগদ ৫,০০,০০০ টাকা সহ প্রায় ৪৩ লক্ষ ৩৯ হাজার টাকার স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল লুণ্ঠন করে নিয়ে যায়। অতঃপর ভিকটিম মোঃ আজাহার জোমাদ্দার বাদী হয়ে পটুয়াখালী জেলার বাউফল থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন।
উল্লেখ্য যে, উক্ত ডাকাতি ঘটনার পর থেকেই র‌্যাব-৮, বরিশাল ঘটনার ছায়া তদন্ত শুরু করে। অপরাধী অত্যন্ত চতুরতার সাথে এলাকা ত্যাগ করে আত্মগোপনে চলে যায় এবং তার অবস্থান পরিবর্তনের মাধ্যমে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিভ্রান্ত করার চেষ্টা করে। কিন্তু র‌্যাব-৮, বরিশাল সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে অপরাধীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত অভিযুক্তকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বরিশাল মহানগরীর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad