1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
বিজয়নগরে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা সম্পন্ন: ৩ কৃষককে সম্মাননা৷৷ - অপরাধ সংবাদ
শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
সর্বশেষ :
বিজয়নগরে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা সম্পন্ন: ৩ কৃষককে সম্মাননা৷৷ বীরগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ৷৷ পটুয়াখালীতে ১,৮২১ টি কেন্দ্রে আড়াই লক্ষাধিক শিশুকে ভিটামিন ‘এ’ক্যাপসুল খাওয়ানোর টার্গেট ৷৷ গলাচিপায় খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত” গলাচিপায় কৃষি প্রণোদনা বিতরণ ও কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন৷৷ পটুয়াখালীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত৷৷ প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে  ১৭টি সমঝোতা স্মারক সই হয়েছে৷৷  চীনের স্থানীয় সময় সকাল ১০টায় বেইজিংয়ের ‘গ্রেট হল অব দ্য পিপল’ এ   প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শি জিনপিংয়ের বৈঠক ” আইজিপি) বেনজীরকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে  ইউএই সরকারের তরফ থেকে আমাদেরকে  খুব শিগগিরই জানানো হবে।—স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ৷৷ পটুয়াখালীতে ৭,৫০০ পিস ই/য়াবা/সহ এক ব্যবসায়ী আ/টক ৷৷

বিজয়নগরে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা সম্পন্ন: ৩ কৃষককে সম্মাননা৷৷

  • প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

আবদুল্লাহ আল হৃদয়ঃ–ফ্লাড রিকনস্ট্রাকশন ইমার্জেন্সি এসিসটেন্স প্রজেক্ট (ফ্রিপ) প্রকল্পের আওতায় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে তিন দিনব্যাপী ‘কৃষি প্রযুক্তি মেলা ২০২৬’-এর সমাপনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৭ জুন) উপজেলা প্রশিক্ষণ হল রুমে এই সমাপনী সভার আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
​গত ২৫ জুন ভার্চুয়ালি যুক্ত হয়ে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা কমিটির সদস্য গিয়াসউদ্দিন মুন্সি, জেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক নুরুল হুদা সরকার, ওলামা দলের যুগ্ম সম্পাদক ইয়াছিন আরাফাত, বিজয়নগর উপজেলা বিএনপি নেতা অ্যাডভোকেট ইমাম হোসেন, জাকির হোসেন শাহালম, বিজয়নগর প্রেসক্লাবের সভাপতি এইচ এম জহিরুল ইসলাম, কৃষক দলের সভাপতি কাওছার আহমেদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাঈদ খোকনসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
​​এছাড়াও অনুষ্ঠানে কৃষি উপসহকারী কর্মকর্তা আশরাফুল আলমসহ কৃষি উপসহকারী কর্মকর্তা কর্মচারী ও স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।
কৃষিবিদ জিয়াউল ইসলাম আমন্ত্রিত অতিথিদের সঙ্গে নিয়ে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এ সময় তারা আধুনিক কৃষি প্রযুক্তির বিভিন্ন প্রদর্শনী ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে কথা বলেন।
​মেলা সমাপনী উপলক্ষে আধুনিক ও টেকসই কৃষি প্রযুক্তির প্রসারে অবদান রাখায় ৩ জন সফল কৃষককে সম্মাননা পদক ও বিশেষ উপহার প্রদান করা হয়।
​সমাপনী বক্তব্যে বক্তারা বলেন, বন্যা-পরবর্তী কৃষি পুনর্বাসন ও আধুনিক প্রযুক্তির মেলবন্ধনে এই মেলা কৃষকদের আরও স্বাবলম্বী হতে সাহায্য করবে। আধুনিক কৃষি প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমেই দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad