1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
গলাচিপায় কৃষি প্রণোদনা বিতরণ ও কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন৷৷ - অপরাধ সংবাদ
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ :
গলাচিপায় খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত” গলাচিপায় কৃষি প্রণোদনা বিতরণ ও কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন৷৷ পটুয়াখালীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত৷৷ প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে  ১৭টি সমঝোতা স্মারক সই হয়েছে৷৷  চীনের স্থানীয় সময় সকাল ১০টায় বেইজিংয়ের ‘গ্রেট হল অব দ্য পিপল’ এ   প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শি জিনপিংয়ের বৈঠক ” আইজিপি) বেনজীরকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে  ইউএই সরকারের তরফ থেকে আমাদেরকে  খুব শিগগিরই জানানো হবে।—স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ৷৷ পটুয়াখালীতে ৭,৫০০ পিস ই/য়াবা/সহ এক ব্যবসায়ী আ/টক ৷৷ বাউফলে অবাধে চলছে নিষিদ্ধ চাঁই জাল দিয়ে মাছ শিকার, হারিয়ে যাচ্ছে দেশী প্রজাতির মাছ!! সাগরে মিলছে না কাঙ্খিত মাছ, দিশেহারা জেলেরা৷৷ কর্ণফুলী এক্সপ্রেসে বিজিবির বিশেষ অভিযানে ১ কোটি ৩১ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ৷৷

গলাচিপায় কৃষি প্রণোদনা বিতরণ ও কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন৷৷

  • প্রকাশিত: শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

পটুয়াখালী থেকে নিজস্ব প্রতিবেদক:-
‘কৃষিই সমৃদ্ধি’ এই প্রতিপাদ্যের আলোকে পটুয়াখালীর গলাচিপায় ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৬ হাজার ১৬৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, চারা ও রাসায়নিক সার বিতরণ এবং ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৬ জুন) বেলা ১১টায় উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে উপজেলা কৃষি অফিসের আয়োজনে অনুষ্ঠিত এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার  আবুজর মো. ইজাজুল হক।
উপজেলা কৃষি অফিসার আরজু আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক মো. হাফিজুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আশরাফুজ্জামান, উপজেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব মো. জাকির হোসেন, প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুরের বড় ভাই মো. নুরজামাল ইসলাম নুর, জেলা যুব অধিকার পরিষদের সহ-সভাপতি মহিবুল্লাহ এনিম।
এছাড়াও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজ, কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ প্রান্তিক কৃষকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-২ মৌসুমে ৪ হাজার ৫০০ জন কৃষকের প্রত্যেককে ৫ কেজি ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার, ৩০০ জনের প্রত্যেককে ১০ গ্রাম হাইব্রিড মরিচের বীজ, ৫ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার এবং ১ হাজার ৩৬৫ জনের প্রত্যেককে ৫টি করে বিভিন্ন ফলদ ও বনজ গাছের চারা কৃষকদের মাঝে বিতরণ করা হয়।
ইউএনও আবুজর মো. ইজাজুল হক বলেন, “আমাদের দেশ কৃষি প্রধান দেশ। আমাদের দেশে যদি কোন উন্নয়ন হতে হয়, দেশকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে অবশ্যই কৃষককে সাথে নিয়ে যেতে হবে।কৃষককে পিছনে ফেলে কখনোই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে না।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad