1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
প্রবাসী নারীর অভিযোগে বরুড়ায় পর্নোগ্রাফি মামলার আসামি গ্রেপ্তার। - অপরাধ সংবাদ
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
সর্বশেষ :
কর্ণফুলী এক্সপ্রেসে বিজিবির বিশেষ অভিযানে ১ কোটি ৩১ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ৷৷ প্রবাসী নারীর অভিযোগে বরুড়ায় পর্নোগ্রাফি মামলার আসামি গ্রেপ্তার। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পার্টনার কংগ্রেস– কৃষি ও গ্রামীণ উন্নয়নে কৃষকদের নিয়ে দিনব্যাপী কর্মসূচি অনুষ্ঠিত৷৷  সংবাদ সম্মেলনে হুঁশিয়ারি! ২৭ জুনের মধ্যে দাবি মানা না হলে সারা দেশের গ্রাহকদের ঢাকায় এনে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাও৷৷  ধর্ম-বর্ণ-জাতিগত পরিচয় নির্বিশেষে সকল নাগরিকের সম-অধিকার নিশ্চিত করাই এই সরকারের অন্যতম প্রধান অঙ্গীকার।—– মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে ছাত্রীকে ইভটিজিংয়ের ঘটনায় বখাটে যুবকের  ১ মাসের কারাদন্ড৷৷  অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধ ও আইনানুগ ব্যবস্থা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। ‎ সিরাজগন্জের কাজীপুর উপজেলা আইন শৃঙ্খলা মাসিক মিটিং সভা অনুষ্ঠিত৷৷      ঢাকা, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, চট্টগ্রাম, ফরিদপুর ও গাজীপুরে সেনাবাহিনী মোতায়েন৷৷   টেলিভিশন চ্যানেলের ওয়েবসাইটের অনুকরণে অপতথ্য ছড়ানোর কাজে ব্যবহৃত ১৬ টি ভুয়া ওয়েবসাইট ও ৪০০ অ্যাকাউন্ট চিহ্নিত’৷৷ 

প্রবাসী নারীর অভিযোগে বরুড়ায় পর্নোগ্রাফি মামলার আসামি গ্রেপ্তার।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

বরুড়া প্রতিনিধি :-কুমিল্লার বরুড়ায় পর্নোগ্রাফি ও নারী-শিশু নির্যাতন দমন আইনের মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বরুড়া থানার সূত্রে জানা যায়, প্রবাসী এক ভুক্তভোগীর দায়ের করা এজাহারের ভিত্তিতে গোলাম মোস্তফা ওরফে মামুন (৪২) এর বিরুদ্ধে পর্নোগ্রাফি এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়। তিনি বরুড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের অফিসপাড়া (পূর্বপাড়া, মৌলভী বাড়ি) এলাকার আবুল কালামের ছেলে।
বরুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী নাজমুল হকের নির্দেশনায় বৃহস্পতিবার (২৫ জুন) সকালে অভিযান চালিয়ে অভিযুক্ত গোলাম মোস্তফা ওরফে মামুনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে প্রেরণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে বরুড়া থানার পুলিশ জানায়, নারী ও শিশু নির্যাতন এবং পর্নোগ্রাফি সংক্রান্ত অপরাধের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad