আবদুল্লাহ আল হৃদয়ঃ–ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ২০২৫-২০২৬ অর্থবছরের প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশীপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রোগ্রামের আওতায় দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন ২০২৬) উপজেলা কৃষি প্রশিক্ষণ হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সকিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জিয়াউল ইসলাম। উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা জহিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া জেলার উপপরিচালক ড. মোস্তফা এমরান হোসেন।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক-কৃষাণীরা অংশগ্রহণ করেন। এ সময় কৃষি, আধুনিক প্রযুক্তি, উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়। কৃষক-কৃষাণীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জিয়াউল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিজয়নগর প্রেসক্লাবের সভাপতি এইচ এম জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল হৃদয়, অর্থবিষয়ক সম্পাদক শাজাহান সরকারসহ কৃষি বিভাগের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন পর্যায়ের অংশগ্রহণকারীরা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জসীম উদ্দীন খোকন
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২৮/বি টয়েনবি সার্কুলারর রোড, মতিঝিল বা/এ ,ঢাকা -১০০০
মোবাইল: ০১৭১১৭৮৫৯৯৮, ০১৭৩৩৭০২৮৬৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত