1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে ছাত্রীকে ইভটিজিংয়ের ঘটনায় বখাটে যুবকের  ১ মাসের কারাদন্ড৷৷  - অপরাধ সংবাদ
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
সর্বশেষ :
ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে ছাত্রীকে ইভটিজিংয়ের ঘটনায় বখাটে যুবকের  ১ মাসের কারাদন্ড৷৷  অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধ ও আইনানুগ ব্যবস্থা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। ‎ সিরাজগন্জের কাজীপুর উপজেলা আইন শৃঙ্খলা মাসিক মিটিং সভা অনুষ্ঠিত৷৷      ঢাকা, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, চট্টগ্রাম, ফরিদপুর ও গাজীপুরে সেনাবাহিনী মোতায়েন৷৷   টেলিভিশন চ্যানেলের ওয়েবসাইটের অনুকরণে অপতথ্য ছড়ানোর কাজে ব্যবহৃত ১৬ টি ভুয়া ওয়েবসাইট ও ৪০০ অ্যাকাউন্ট চিহ্নিত’৷৷  ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ‘১৪ মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার৷৷  জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) অনিয়ম ঠেকাতে  নির্বাচন ভবনের আশপাশের অবৈধ কম্পিউটারের দোকান উচ্ছেদে ইসির চিঠি৷৷  ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু ২, হাসপাতালে ২২০৷৷ বাউফলে নেই শিক্ষার্থী তবুও চলছে ১৭জন শিক্ষক-কর্মচারী নিয়ে শিক্ষা কার্যক্রম! পটুয়াখালীতে সাগর উত্তাল, মাছের অকাল, নিরাপদ আশ্রয়ে হাজার হাজার মাছধরা ট্রলার৷

ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে ছাত্রীকে ইভটিজিংয়ের ঘটনায় বখাটে যুবকের  ১ মাসের কারাদন্ড৷৷ 

  • প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

আবদুল্লাহ আল হৃদয়ঃ–ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চানপুর আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের এক ছাত্রীকে ইভটিজিং করার অভিযোগে এক যুবককে আটক করে উপজেলা প্রশাসনের হাতে তুলে দিয়েছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই যুবককে ১ মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে।
বুধবার (২৪ জুন ২০২৬) উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সকিনা আক্তারের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ সাজা প্রদান করেন।
জানা যায়, চানপুর আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের এক ছাত্রীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করার অভিযোগ ওঠে ওই যুবকের বিরুদ্ধে। বিষয়টি জানতে পেরে বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাকে আটক করে উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করে। পরে অভিযোগের সত্যতা যাচাই শেষে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়।
উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। তারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ নিরাপদ রাখতে এ ধরনের অপরাধের বিরুদ্ধে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেওয়া উপজেলা প্রশাসনের প্রশংসা করেন স্হানীয়রা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad