1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
মসজিদ থেকে ২ লক্ষাধিক টাকা চুরি, সিসিটিভি দেখে আটক ২ - অপরাধ সংবাদ
শনিবার, ২০ জুন ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
সর্বশেষ :
বাউফলে নেই শিক্ষার্থী তবুও চলছে ১৭জন শিক্ষক-কর্মচারী নিয়ে শিক্ষা কার্যক্রম! পটুয়াখালীতে সাগর উত্তাল, মাছের অকাল, নিরাপদ আশ্রয়ে হাজার হাজার মাছধরা ট্রলার৷ মসজিদ থেকে ২ লক্ষাধিক টাকা চুরি, সিসিটিভি দেখে আটক ২ সংবাদ প্রকাশের জেরে  ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে  মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। দিওড় ইউনিয়নে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ, কৃষি উৎপাদন বৃদ্ধিতে কৃষক দলের উদ্যোগ৷৷  চান্দুরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী কাওছার মিয়ার জনসেবামূলক উদ্যোগ পটুয়াখালীতে ১০ দিন ব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা উদ্বোধন গলাচিপায় জাল-নৌকা নিয়ে ঘাটে জেলেদের ভিড়, চলছে প্রকৃত জেলে শনাক্ত৷৷ প্রধানমন্ত্রী তারেক রহমান আসার আগেই বাতাসে উপকারভোগীদের বসার প্যান্ডেল ভেঙে পড়েছে। বীরগঞ্জে ৫ কেজি গাঁজা ও ৬০০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হাশেম গ্রেপ্তার

মসজিদ থেকে ২ লক্ষাধিক টাকা চুরি, সিসিটিভি দেখে আটক ২

  • প্রকাশিত: শনিবার, ২০ জুন, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

ডেক্স রিপোর্ট :-চট্টগ্রামে সদরঘাট থানার পোস্ট অফিসসংলগ্ন একটি জামে মসজিদের অফিস কক্ষ থেকে ২ লাখ ২০ হাজার টাকা চুরির ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১ লাখ ৮৬ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১৯ জুন) এ ঘটনা ঘটে।
সূত্রে জানা যায়, জুমার নামাজের আগে মসজিদের ইমাম তামজিদ রহমান অফিস কক্ষে ২ লাখ ২০ হাজার টাকা রেখে যান। পরে আসরের নামাজের পর কক্ষে গিয়ে তিনি টাকা না পেয়ে খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, এক ব্যক্তি কক্ষ থেকে টাকা নিয়ে চলে যাচ্ছেন।
রাত সাড়ে ৯টার দিকে ইমাম সদরঘাট থানায় অভিযোগ দিলে পুলিশ তদন্ত শুরু করে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সন্দেহভাজন হিসেবে আরিফ (৩৬) নামের এক ব্যক্তিকে শনাক্ত করা হয়।
পরে সদরঘাট থানার এএসআই ইসমাইল ও মোশফিকের নেতৃত্বে একটি দল হালিশহর থানার ঈদগাহ বরফকল এলাকার সোনা শাহ মাজারসংলগ্ন শফি সওদাগরের বাড়িতে অভিযান চালিয়ে আরিফকে আটক করেন।
সূত্রের তথ্যমতে, পরবর্তীতে পুলিশের আরেকটি দল সেখানে গিয়ে আরিফের কাছ থেকে ১ লাখ ২৬ হাজার ৫০০ টাকা এবং মো. সুমন (৩৬) নামের আরেকজনের কাছ থেকে ৬০ হাজার টাকা উদ্ধার করে। উদ্ধার করা মোট টাকার পরিমাণ ১ লাখ ৮৬ হাজার ৫০০ টাকা।ছবি:- সংগীত

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad