1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
মাদক পাচারে নারীর সম্পৃক্ততা, বিজিবির অভিযানে ১৯ কেজি গাঁজা উদ্ধার - অপরাধ সংবাদ
রবিবার, ১৪ জুন ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন মাদক পাচারে নারীর সম্পৃক্ততা, বিজিবির অভিযানে ১৯ কেজি গাঁজা উদ্ধার বীরগঞ্জের কাজল গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আদিবাসী মহিলার মৃত্যু। ব্রাজিল প্রেমে দেড় লাখ টাকা খরচ, পতাকার রঙে বাড়ি রাঙালেন আখাউড়ার রুবেল পটুয়াখালীতে আর্জন্টিনিয়ার হাজার হাজার সমর্থকদের অংশগ্রহনে বর্ণাঢ্য র‍্যালী  বিরামপুরে মাদকের বিরুদ্ধে পুলিশের চিরুনি অভিযান, ট্যাপেন্টাডলসহ তিন কারবারি গ্রেফতার বীরগঞ্জে ৯৪ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার পুলিশ সুপারের ই-মেইল হ্যাকের চেষ্টায় ব্রাহ্মণবাড়িয়ায় সাইবার প্রতারক গ্রেফতার কাজিপুরে জব্দকৃত চালের নিলাম অনুষ্ঠিত বাউফলে বাক্ প্রতিবন্ধী অন্ধ কিশোরীকে ধ/র্ষণ, ধ/র্ষক গ্রেফতার

মাদক পাচারে নারীর সম্পৃক্ততা, বিজিবির অভিযানে ১৯ কেজি গাঁজা উদ্ধার

  • প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

কুমিল্লার চৌদ্দগ্রামে অভিযান চালিয়ে এক নারী মাদক কারবারিকে আটক করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)। এ সময় তার কাছ থেকে ১৯ কেজি গাঁজা জব্দ করা হয়। শনিবার (১৩ জুন ২০২৬) দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর অধীন শিবেরবাজার বিওপির টহলদল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সীমান্ত থেকে প্রায় ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শিবেরবাজার বিওপির গেইট সংলগ্ন সড়কে একটি যাত্রীবাহী অটোরিকশায় তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে অটোরিকশায় অবস্থানরত মোসা. বেগম (স্বামী- মৃত খালেক মিয়া), গ্রাম- বাডবাড়ি, ডাকঘর- চকলক্ষ্মীপুর, থানা- চৌদ্দগ্রাম, জেলা- কুমিল্লাকে ১৯ কেজি গাঁজাসহ আটক করা হয়। জব্দকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য ৬৬ হাজার ৫০০ টাকা। বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটক আসামি ও জব্দকৃত মাদকদ্রব্য চৌদ্দগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে। কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট