শফিকুল ইসলাম,বিরামপুর
দিনাজপুরের বিরামপুর উপজেলার ৪নং দিওড় ইউনিয়নে সরকারের ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডাব্লিউবি) কর্মসূচির আওতায় উপকারভোগীদের মাঝে মাসিক চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।সোমবার (৮ জুন ২০২৬) বেলা ২টা ৩০ মিনিটে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন ৪নং দিওড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক মন্ডল।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি ওবায়াদুর রহমান শেলী, ইউনিয়ন কৃষকদলের সভাপতি মো. রেজওয়ান আলী, উপজেলা ট্যাগ অফিসার, ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের সদস্য-সদস্যা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর অন্যতম গুরুত্বপূর্ণ কর্মসূচি ভিডাব্লিউবি দরিদ্র ও অসহায় নারীদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে এ ধরনের কার্যক্রম পরিচালিত হলে সমাজের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী আরও বেশি উপকৃত হবে।পরে ইউনিয়নের তালিকাভুক্ত সুবিধাভোগীদের মাঝে জনপ্রতি ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়। চাল গ্রহণ করতে এসে উপকারভোগীরা সরকারের এ সহায়তা কর্মসূচির প্রতি সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।চাল বিতরণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ইউনিয়ন পরিষদের কর্মকর্তা-কর্মচারী ও জনপ্রতিনিধিরা দায়িত্ব পালন করেন। এ সময় অতিথিরা উপকারভোগীদের সঙ্গে কথা বলেন এবং বিতরণ কার্যক্রমের সার্বিক তদারকি করেন।স্থানীয় সূত্রে জানা যায়, প্রতি মাসের ন্যায় এবারও নির্ধারিত তালিকা অনুযায়ী সুবিধাভোগীদের মধ্যে চাল বিতরণ করা হয়েছে। স্বচ্ছ ও সুশৃঙ্খল পরিবেশে বিতরণ কার্যক্রম সম্পন্ন হওয়ায় উপকারভোগীদের মধ্যে সন্তোষ লক্ষ্য করা যায়।অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচির সফল বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সামাজিক নিরাপত্তামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জসীম উদ্দীন খোকন
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২৮/বি টয়েনবি সার্কুলারর রোড, মতিঝিল বা/এ ,ঢাকা -১০০০
মোবাইল: ০১৭১১৭৮৫৯৯৮, ০১৭৩৩৭০২৮৬৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত