মোঃ শফিকুল ইসলাম বিরামপুর
দিনাজপুরের বিরামপুর উপজেলায় পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ পাঁচজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বিরামপুর থানা পুলিশ।
শনিবার (৬ জুন) বিকেল থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইফুল ইসলামের দিকনির্দেশনায় পরিচালিত অভিযানে প্রথমে রনগাঁও এলাকার বাসিন্দা নারগীছ বানু (৩৯), পিতা-মোঃ নুরুল ইসলাম, স্বামী-নিজাম উদ্দিনকে ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। তাকে বিকেল সাড়ে ৫টার দিকে বিরামপুরের এ্যাগ্রো ফুড ইন্ডাস্ট্রির সামনে দিনাজপুর-ঢাকাগামী মহাসড়ক থেকে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে রাত সাড়ে ১১টার দিকে বিরামপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বিছকিনি এলাকায় পৃথক অভিযানে মোছাঃ নুরবানু (৩৫), মোঃ রায়হান কবির (২২) এবং এআর আরাফাত (৩৫)-কে আটক করা হয়। নুরবানুর মুদি দোকানের সামনে থেকে তাদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার করা হয়। নুরবানু ও রায়হান কবিরের পিতা মোঃ লুৎফর রহমান এবং আরাফাতের পিতা মৃত আবেদ আলী।
এদিকে একই রাতে,রাত ১১টা ৫৫ মিনিটে তৈয়বপুর (জোলাগাড়ি) এলাকার বাসিন্দা মোঃ রাসেল ইসলাম (২৮), পিতা-মোঃ একরামুল হককে চকপাড়া এলাকার মা ট্রেডার্স দোকানের সামনে পাকা রাস্তার ওপর থেকে গাঁজাসহ আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা মাদক নির্মূলে পুলিশের চলমান অভিযানকে স্বাগত জানিয়ে এ ধরনের কার্যক্রম আরও জোরদার ও নিয়মিত চালিয়ে যাওয়ার দাবি জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জসীম উদ্দীন খোকন
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২৮/বি টয়েনবি সার্কুলারর রোড, মতিঝিল বা/এ ,ঢাকা -১০০০
মোবাইল: ০১৭১১৭৮৫৯৯৮, ০১৭৩৩৭০২৮৬৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত