1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
সিরাজগন্জের  কাজিপুরে পুনর্মিলন উৎসবে গান গেয়ে দর্শক মাতালেন মনির খান ও ঐশী৷ - অপরাধ সংবাদ
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন মাদক পাচারে নারীর সম্পৃক্ততা, বিজিবির অভিযানে ১৯ কেজি গাঁজা উদ্ধার বীরগঞ্জের কাজল গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আদিবাসী মহিলার মৃত্যু। ব্রাজিল প্রেমে দেড় লাখ টাকা খরচ, পতাকার রঙে বাড়ি রাঙালেন আখাউড়ার রুবেল পটুয়াখালীতে আর্জন্টিনিয়ার হাজার হাজার সমর্থকদের অংশগ্রহনে বর্ণাঢ্য র‍্যালী  বিরামপুরে মাদকের বিরুদ্ধে পুলিশের চিরুনি অভিযান, ট্যাপেন্টাডলসহ তিন কারবারি গ্রেফতার বীরগঞ্জে ৯৪ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার পুলিশ সুপারের ই-মেইল হ্যাকের চেষ্টায় ব্রাহ্মণবাড়িয়ায় সাইবার প্রতারক গ্রেফতার কাজিপুরে জব্দকৃত চালের নিলাম অনুষ্ঠিত বাউফলে বাক্ প্রতিবন্ধী অন্ধ কিশোরীকে ধ/র্ষণ, ধ/র্ষক গ্রেফতার

সিরাজগন্জের  কাজিপুরে পুনর্মিলন উৎসবে গান গেয়ে দর্শক মাতালেন মনির খান ও ঐশী৷

  • প্রকাশিত: সোমবার, ১ জুন, ২০২৬
  • ৮০ বার পড়া হয়েছে

অঞ্জনা চৌধুরী, স্টাফ রিপোর্টার:-সিরাজগঞ্জের কাজিপুরে আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রি কলেজের পূনর্মিলন উৎসবে গান গেয়ে দর্শক মাতালেন প্রখ্যাত কন্ঠ শিল্পী মনির খান ও বর্তমান সময়ের জনপ্রিয় শিল্পী ঐশী।  গত রবিবার( ৩১ মে) রাতে তারা উপজেলার কাজিপুর ইউনিয়ন চালিতাডাঙ্গায় অবস্থিত এই কলেজটির তিরিশ টি ব্যাচের পূ দেননর্মিলনী অনুষ্ঠানে আমন্ত্রিত শিল্পী হিসেবে সঙ্গীত পরিবেশন করেন ওই দুই জনপ্রিয় শিল্পী। উপস্থিত দর্শকরা গানের সাথে নেচে গেয়ে আনন্দ উপভোগ করেন। প্রথমে মনির খান অঞ্জনা নিয়ে গান শুরু  করেন।  এরপর ঐশী দুষ্টু পোলাপানসহ বিখ্যাত গানগুলো পরিবেশন করেন। আর আগে আফজাল হোসেন মেমোরিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অশীতিপর বৃদ্ধা বেগম শ্যামলী আফজালকে গানে গানে ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।
দিনব্যাপী অনুষ্ঠানের শুরুতে বেলা এগারটায় কলেজ ক্যাম্পাসে এক র্যালি বের করা হয়। এতে অংশ নেন কলেজের অধ্যক্ষ মহসীন রেজা বিপ্লবসহ আমন্ত্রিত অতিথি ও শিক্ষার্থীগণ। র্যালি শেষে এক আলোচনা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ- ১ আসনের সংসদ সদস্য সেলিম রেজা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ পরিচালনা কমিটির  সভাপতি গোলাম মোস্তফা। বিশেষ অতিথি ছিলেন পুনর্মিলন উৎসবের আহবায়ক অধ্যক্ষ মহসীন রেজা বিপ্লব। বক্তব্য রাখেন  কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান, পুনর্মিলন উৎসবের সদস্য সচিব ও বিশিষ্ট কথাসাহিত্যিক রিপন আহসান ঋতু, সাবেক চেয়ারম্যান খসরু পারভেজ ও বিভিন্ন ব্যাচের প্রতিনিধিগণ। অনুষ্ঠানে অংশ নেন কাজিপুর থানার অফিসার ইনচার্জ শাহ মো. এনায়েতুর রহমান, আফজাল হোসেন কলেজের সাবেক অধ্যক্ষ ড. আব্দুস সাত্তার, কাজিপুর সরকারি মনসুর আলী কলেজের অধ্যক্ষ প্রফেসর রেজাউল করিমসহ বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানগণ। পুরো অনুষ্ঠানটির পরিকল্পনা, ও বাস্তবায়নে ছিলেন কলেজের অধ্যক্ষ মহসীন রেজা বিপ্লব ও ওই কলেজের প্রাক্তন শিক্ষার্থী রিপন আহসান ঋতু।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট