স্টাফ রিপোর্টার
চৌদ্দগ্রামে কালিকাপুর ইউনিয়নের ছুপুয়ায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) । এ ঘটনায় ফাহাদ নামে এক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় সোমবার (১৮ মে) সকাল সাড়ে ৬টার দিকে কুমিল্লা ব্যাটালিয়নের অধীন আমাগন্ডা বিওপির একটি টহল দল মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানকালে সীমান্ত থেকে প্রায় ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চৌদ্দগ্রাম উপজেলার ছুপুয়া বাজার এলাকায় মোঃ ফাহাদ মিয়ার একটি ফার্নিচার দোকানের পেছনের বাথরুম থেকে ১৪৮ কেজি গাঁজা জব্দ করা হয়।
বিজিবি জানায়, উদ্ধারকৃত গাঁজা চৌদ্দগ্রাম থানায় জমা দেওয়া হয়েছে। একই সঙ্গে অবৈধভাবে মাদকদ্রব্য গাঁজা মজুদ ও বিক্রয়ের অভিযোগে পলাতক মোঃ ফাহাদ মিয়া (২৮)-এর বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় মামলা দায়ের করা হয়েছে। তিনি উপজেলার নোয়াপুর গ্রামের কামাল মিয়ার ছেলে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জসীম উদ্দীন খোকন
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২৮/বি টয়েনবি সার্কুলারর রোড, মতিঝিল বা/এ ,ঢাকা -১০০০
মোবাইল: ০১৭১১৭৮৫৯৯৮, ০১৭৩৩৭০২৮৬৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত