1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
গোপন গুদামে অকটেনের মজুদ! কুমিল্লায় হানা দিয়ে বড় জাল ভাঙলো প্রশাসন” - অপরাধ সংবাদ
বুধবার, ২৪ জুন ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধ ও আইনানুগ ব্যবস্থা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। ‎ সিরাজগন্জের কাজীপুর উপজেলা আইন শৃঙ্খলা মাসিক মিটিং সভা অনুষ্ঠিত৷৷      ঢাকা, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, চট্টগ্রাম, ফরিদপুর ও গাজীপুরে সেনাবাহিনী মোতায়েন৷৷   টেলিভিশন চ্যানেলের ওয়েবসাইটের অনুকরণে অপতথ্য ছড়ানোর কাজে ব্যবহৃত ১৬ টি ভুয়া ওয়েবসাইট ও ৪০০ অ্যাকাউন্ট চিহ্নিত’৷৷  ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ‘১৪ মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার৷৷  জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) অনিয়ম ঠেকাতে  নির্বাচন ভবনের আশপাশের অবৈধ কম্পিউটারের দোকান উচ্ছেদে ইসির চিঠি৷৷  ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু ২, হাসপাতালে ২২০৷৷ বাউফলে নেই শিক্ষার্থী তবুও চলছে ১৭জন শিক্ষক-কর্মচারী নিয়ে শিক্ষা কার্যক্রম! পটুয়াখালীতে সাগর উত্তাল, মাছের অকাল, নিরাপদ আশ্রয়ে হাজার হাজার মাছধরা ট্রলার৷ মসজিদ থেকে ২ লক্ষাধিক টাকা চুরি, সিসিটিভি দেখে আটক ২

গোপন গুদামে অকটেনের মজুদ! কুমিল্লায় হানা দিয়ে বড় জাল ভাঙলো প্রশাসন”

  • প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ২৬০ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধি:
জ্বালানি তেল নিয়ে কারসাজি ও অবৈধ মজুদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। কুমিল্লার আদর্শ সদর উপজেলায় পরিচালিত এক অভিযান থেকে অবৈধভাবে মজুদ রাখা ২১৫ লিটার অকটেন উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্টদের কাছ থেকে মোট ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

জেলা এনএসআই, কুমিল্লা কার্যালয়ের তথ্যের ভিত্তিতে এবং তাদের সরাসরি অংশগ্রহণে রবিবার (১৯ এপ্রিল) রাত ৮টা ৩০ মিনিট থেকে ১১টা ৪০ মিনিট পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন আদর্শ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাবা মাশিয়াত আক্তার। উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বালুতুপা এলাকায় লাইসেন্সবিহীন প্রতিষ্ঠান মেসার্স শফিকুল এন্টারপ্রাইজে তল্লাশি চালিয়ে গোপনে মজুদ রাখা অকটেন জব্দ করা হয়।

অভিযান চলাকালে অবৈধভাবে জ্বালানি মজুদ, অতিরিক্ত মূল্যে বিক্রয় এবং সিন্ডিকেটের মাধ্যমে সরবরাহের অভিযোগের সত্যতা পাওয়া যায়।

এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারা অনুযায়ী—

  • মেসার্স শফিকুল এন্টারপ্রাইজকে ৫০,০০০ টাকা
  • মোঃ শরিফুল ইসলামকে ৫০,০০০ টাকা
  • মোঃ রাসেলকে ৩০,০০০ টাকা

জরিমানা করা হয়। মোট ১,৩০,০০০ টাকা জরিমানা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

উপজেলা প্রশাসন জানায়, বাজারে শৃঙ্খলা বজায় রাখা ও সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad