1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
নানা আয়োজনে কাজিপুরে আফজাল হোসেন মেমোরিয়াল কলেজের নববর্ষ উদযাপন - অপরাধ সংবাদ
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ :
বেপরোয়া ড্রাম ট্রাকের চাপায় নীলফামারীতে দুই ভাই নি’হ’ত, আহত ১ খুলনায় সড়ক দুর্ঘ’ট’নায় নি’হ’ত ২ জন সিরাজগন্জের কাজিপুরে  বর্ণিল আয়োজনে  বাংলা নববর্ষবরণ নানা আয়োজনে কাজিপুরে আফজাল হোসেন মেমোরিয়াল কলেজের নববর্ষ উদযাপন বিজয়নগরে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন কাজিপুরে মুনলাইট স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় মাদকের ভয়াবহ বিস্তার: সিঙ্গারবিলের এক অংশেই ৬১টি স্পট, তালিকা করছে পুলিশ বিজয়নগর দাউদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে নবীনবরণ, বিদায় সংবর্ধনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত বিজয়নগরে মহাদেব আশ্রমের দানবাক্স ভেঙে টাকা ও স্বর্ণালংকার চুরি বিজয়নগরে ১০ বছর পর ডাকাতি মামলার পলাতক আসামি গ্রেপ্তার

নানা আয়োজনে কাজিপুরে আফজাল হোসেন মেমোরিয়াল কলেজের নববর্ষ উদযাপন

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

অঞ্জনা চৌধুরী, স্টাফ রিপোর্টার:-

বাংলা নববর্ষ বাঙালির জাতিগত পরিচয়ের এক অন্যতম প্রতীক। পহেলা বৈশাখ নতুন বছরকে বরণ করে নেওয়ার উৎসব।
এটি বাঙালির ঐক্য, ভ্রাতৃত্ব ও অসাম্প্রদায়িক চেতনাকে মজবুত করে।
পুরনো বছরের গ্লানি মুছে ফেলে নতুন স্বপ্নের দিকে এগিয়ে যাওয়ার বার্তা দেয়, যা বাঙালির মন থেকে সব অশুভ শক্তি দূর করে।
প্রতি বছরের ন্যায় এবারও বাংলা নববর্ষ ১৪৩৩ নানা আয়োজনে উদযাপন করেছে কাজিপুরের ঐতিহ্যবাহী আফজাল হোসেন মোমোরিয়াল ডিগ্রি কলেজ। আজ মঙ্গলবার সকাল কলেজ থেকে অধ্যক্ষ মহসিন রেজার নেতৃত্বে এক বন্যাঢ্য রাশি ফল বের হয়। শিক্ষক শিক্ষার্থীগণ বাহারি পোষাকে সজ্জিত হয়ে নেচে গেয়ে রালিটি শেষ হয় কলেজের প্রতিষ্ঠাতা বেগম শ্যামলী আফজাল এর বাসভবনে গিয়ে। এরপর সেখানে প্রতিষ্ঠাতার বড় ছেলে ও সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিম রেজা এবং ছোট ছেলে কলেজের অধ্যক্ষ মহসিন রেজা বেগম শ্যামলী আফজালকে একটি ছবি ও উপহার সামগ্রি প্রদান করেন।এরপর এমপি সেলিম রেজাকেও উপহার প্রদান করেন। এসময় সাংবাদিকদের মাধ্যমে কাজিপুরবাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানান এমপি সেলিম রেজা।তিনি বলেন, “ বাঙালির হাজার বছরের ঐতিহ্যের উত্তরাধিকার আমাদের এই দিবসটি। মুঘল আমল থেকে এইটির শুরু। এই দিবসটি বাঙালির ঐক্য, ভ্রাতৃত্ব ও অসাম্প্রদায়িক চেতনাকে মজবুত করে। শুভ নববর্ষ ১৪৩৩ উপলক্ষে আমি কাজিপুরবাসীকে জানাই আন্তরিক অভিনন্দন ও ‍শুভেচ্ছা।”
এর আগে অধ্যক্ষ মহসিন রেজা নববর্ষ উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানান।“ তিনি বলেন, “বাংলা নববর্ষ বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যের ধারক। বিগত ১৭ বছর আমরা এই দিবসটিকে পালন করতে পারি নাই। এবার পুরো কলেজ এবং কলেজ সংলগ্ন রাস্তায় আমরা আল্পনা এঁকেছি।বাধভাঙা উল্লাসে, নেচে গেয়ে, ষোলআনা বাঙালিআনার সাজে সজ্জিত হয়ে দিনব্যাপী আমরা দিবসটিকে পালন করেছি।”
এরপর দুপুরে কলেজ ক্যাম্পাসে এক সাংস্কৃতিক অনুষ্ঠান ও অতিথি আপ্যায়ণ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট