1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
বিজয়নগর দাউদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে নবীনবরণ, বিদায় সংবর্ধনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত - অপরাধ সংবাদ
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
সর্বশেষ :
সিরাজগন্জের কাজীপুর উপজেলা আইন শৃঙ্খলা মাসিক মিটিং সভা অনুষ্ঠিত৷৷      ঢাকা, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, চট্টগ্রাম, ফরিদপুর ও গাজীপুরে সেনাবাহিনী মোতায়েন৷৷   টেলিভিশন চ্যানেলের ওয়েবসাইটের অনুকরণে অপতথ্য ছড়ানোর কাজে ব্যবহৃত ১৬ টি ভুয়া ওয়েবসাইট ও ৪০০ অ্যাকাউন্ট চিহ্নিত’৷৷  ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ‘১৪ মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার৷৷  জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) অনিয়ম ঠেকাতে  নির্বাচন ভবনের আশপাশের অবৈধ কম্পিউটারের দোকান উচ্ছেদে ইসির চিঠি৷৷  ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু ২, হাসপাতালে ২২০৷৷ বাউফলে নেই শিক্ষার্থী তবুও চলছে ১৭জন শিক্ষক-কর্মচারী নিয়ে শিক্ষা কার্যক্রম! পটুয়াখালীতে সাগর উত্তাল, মাছের অকাল, নিরাপদ আশ্রয়ে হাজার হাজার মাছধরা ট্রলার৷ মসজিদ থেকে ২ লক্ষাধিক টাকা চুরি, সিসিটিভি দেখে আটক ২ সংবাদ প্রকাশের জেরে  ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে  মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ।

বিজয়নগর দাউদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে নবীনবরণ, বিদায় সংবর্ধনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ৩৯৩ বার পড়া হয়েছে

আবদুল্লাহ আল হৃদয়ঃ–

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার দাউদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে নবীন শিক্ষার্থীদের বরণ এবং ২০২৬ সালের এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১২ এপ্রিল ২০২৬, রবিবার সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দাউদপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ শাহজাহান খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চান্দুরা ইউনিয়ন বিএনপির সভাপতি ও লিরিক গ্রুপের নির্বাহী পরিচালক বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আবদুল হক।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব আবদুল হক শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “তোমরাই আগামীর স্মার্ট বাংলাদেশ ও সমৃদ্ধ সমাজ গড়ার কারিগর। পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে তোমাদের কাজ করতে হবে। বিশেষ করে বিদায়ী শিক্ষার্থীদের মেধা ও পরিশ্রমের মাধ্যমে বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রাখার আহ্বান জানান তিনি।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন বিজয়নগর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম, চান্দুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজী আলী ইমরান, পাহাড়পুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ তৈয়ব হোসেন, মোঃ তাজুল ইসলাম,বিজয়নগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল হৃদয়।
অত্র বিদ্যালয়ের শিক্ষক মোঃ হেবজু খাঁনের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী, অভিভাবকবৃন্দ এবং ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। বক্তারা নবীন শিক্ষার্থীদের স্বাগত জানান এবং বিদায়ী পরীক্ষার্থীদের পরীক্ষার সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিদায়ী শিক্ষার্থীদের সফলতা এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় এক বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া শেষে বিদায়ী শিক্ষার্থীদের হাতে শিক্ষা সামগ্রী ও শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad