বেনাপোল (শার্শা) প্রতিনিধি:
আমদানি-রপ্তানি বাণিজ্য গতিশীল ও বন্দরের বিভিন্ন সমস্যা নিয়ে বেনাপোলে ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. মানজারুল মান্নান।
বুধবার (৮ এপ্রিল) দুপুর ১২ টার সময় বেনাপোল বন্দর অডিটোরিয়ামে এ বৈঠকে সভাপতিত্ব করেন বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ নৌ পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দেলোয়ারা বেগম।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন- বন্দরে যেসমস্ত বিরাজমান সমস্যগুলো রয়েছে সেগুলো সমাধানে তাতক্ষণিকভাবে একটি নতুন এম্বুলেন্স ও মালামাল লোড-আনলোডের জন্য নতুন ক্রেন-ফরক্লিপ দেওয়ার আশ্বাস দেন তিনি।
এর আগে ক্রেন দুর্ঘটনায় নিহত শ্রমিক শাহজাহান আলীর জানাজায় অংশ গ্রহন করেন এবং ক্ষতিপূরণ হিসেবে তার পরিবারকে ৫০ হাজার টাকা অনুদান দেন তিনি।
এসময় আরও উপস্থিত ছিলেন- শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ধানের শীষের কান্ডারী আলহাজ নুরুজ্জামান লিটন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদ, বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি আলহাজ শামসুর রহমান, সিনিয়র সহ-সভাপতি আলহাজ খায়রুজ্জামান মধূ, বেনাপোল বন্দরের আমদানি-রপ্তানি কারক সমিতির সভাপতি আলহাজ মহসিন মিলন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম, বেনাপোল পৌর বিএনপির সহসভাপতি আতিকুজ্জামান সনি, সাধারণ সম্পাক আবু তাহের ভারত, যুবদলের আহবায়ক মোস্তাফিজ্জোহা সেলিম ও বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর ভারপ্রাপ্ত সভাপতি তবিবুর রহমান তবি ও সাধারণ সম্পাদক সহিদ আলী প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জসীম উদ্দীন খোকন
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২৮/বি টয়েনবি সার্কুলারর রোড, মতিঝিল বা/এ ,ঢাকা -১০০০
মোবাইল: ০১৭১১৭৮৫৯৯৮, ০১৭৩৩৭০২৮৬৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত