1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
কুমিল্লা দেবিদ্বারে ভুয়া পরোয়ানায় সাংবাদিককে হয়রানি, আদালতের হস্তক্ষেপে মিলল মুক্তি - অপরাধ সংবাদ
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
সর্বশেষ :
কাজিপুরে কলেজ ছাত্রাবাসের উদ্বোধনী অনুষ্ঠানে এমপি সেলিম রেজা বিজয়নগরে আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম স্কুল অ্যান্ড কলেজে দোয়া ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় মাহফিল অনুষ্ঠিত বিজয়নগরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন করলেন এমপি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বিজয়নগরে টিপিএল ক্রিকেট টুর্নামেন্টের মেগা ফাইনাল সম্পন্ন: ৫ ভাই একাদশকে হারিয়ে তুলাতলা টাইটার্স চ্যাম্পিয়ন বিরামপুর উপজেলা ৩নং খানপুর ইউনিয়নের বুচকি আবাসন মাদক প্রতিরোধ স্বেচ্ছাসেবক কমিটি গঠন কৃষকদের স্বাবলম্বী করতে কাজ করছে সরকার- কুমিল্লায় কৃষিমন্ত্রী দাউদপুর পাবলিক স্কুলে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কাজিপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত আবু বক্কর সিদ্দিক কতৃক সাংবাদিক আরিফুল ইসলাম ফারহান এর উপর মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন সরাইলে মেঘনা নদীর তীরে অবৈধ বালু ও মাটি উত্তোলন বিরোধী অভিযান: ৮ জনের জেল, বিপুল সরঞ্জাম ধ্বংস

কুমিল্লা দেবিদ্বারে ভুয়া পরোয়ানায় সাংবাদিককে হয়রানি, আদালতের হস্তক্ষেপে মিলল মুক্তি

  • প্রকাশিত: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৮৩ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধি ।।

কুমিল্লা দেবিদ্বারে ভুয়া গ্রেপ্তারি পরোয়ানায় আটক হওয়া এক সাংবাদিককে প্রায় ১৮ ঘণ্টা পর আদালতের মাধ্যমে মুক্তি দেওয়া হয়েছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়েছে।
আটক হওয়া সাংবাদিক সোহরাব হোসেন দৈনিক সকাল-এর দেবিদ্বার প্রতিনিধি ও দেবিদ্বার রিপোর্টার্স ইউনিটির নির্বাহী সদস্য।
জানা যায়, সোমবার (৬ এপ্রিল) বিকালে দেবিদ্বার উপজেলার এনসিপি কার্যালয়ের সামনে অবস্থানকালে সিআর মামলা নং-৫৭৩/২০২৫-এর একটি ওয়ারেন্ট দেখিয়ে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। পরদিন মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় তাকে আদালতে পাঠানো হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সায়মা শরীফ নিশাত কাগজপত্র পর্যালোচনা করে তার নামে কোনো বৈধ ওয়ারেন্ট না থাকায় মুক্তির নির্দেশ দেন।
ভুক্তভোগী সোহরাব হোসেন অভিযোগ করেন, জামিনে থাকা সত্ত্বেও তাকে মিথ্যা মামলায় হয়রানি করা হচ্ছে এবং ভুয়া ওয়ারেন্টের মাধ্যমে তার মানহানি হয়েছে। তিনি এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানান।
দেবিদ্বার থানার এসআই ভবতোষ কান্তি দে বলেন, আদালত থেকে প্রাপ্ত ওয়ারেন্টের ভিত্তিতেই তাকে আটক করা হয়েছিল, তবে তা পরে ভুল বলে জানা যায়।
এদিকে আদালতের পেশকার জসিম উদ্দিন জানান, ওয়ারেন্টটি ভুলবশত থানায় পাঠানো হয়েছিল।
সংশ্লিষ্টদের মতে, ভুয়া ওয়ারেন্ট ও জালিয়াতির মাধ্যমে হয়রানির অভিযোগ একটি উদ্বেগজনক বিষয় হয়ে দাঁড়িয়েছে, যা সাধারণ মানুষের জন্য ঝুঁকি তৈরি করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট