1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
আখাউড়া সীমান্তে বিজিবির অভিযানে ২ কোটি ৬০ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ - অপরাধ সংবাদ
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধ ও আইনানুগ ব্যবস্থা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। ‎ সিরাজগন্জের কাজীপুর উপজেলা আইন শৃঙ্খলা মাসিক মিটিং সভা অনুষ্ঠিত৷৷      ঢাকা, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, চট্টগ্রাম, ফরিদপুর ও গাজীপুরে সেনাবাহিনী মোতায়েন৷৷   টেলিভিশন চ্যানেলের ওয়েবসাইটের অনুকরণে অপতথ্য ছড়ানোর কাজে ব্যবহৃত ১৬ টি ভুয়া ওয়েবসাইট ও ৪০০ অ্যাকাউন্ট চিহ্নিত’৷৷  ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ‘১৪ মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার৷৷  জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) অনিয়ম ঠেকাতে  নির্বাচন ভবনের আশপাশের অবৈধ কম্পিউটারের দোকান উচ্ছেদে ইসির চিঠি৷৷  ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু ২, হাসপাতালে ২২০৷৷ বাউফলে নেই শিক্ষার্থী তবুও চলছে ১৭জন শিক্ষক-কর্মচারী নিয়ে শিক্ষা কার্যক্রম! পটুয়াখালীতে সাগর উত্তাল, মাছের অকাল, নিরাপদ আশ্রয়ে হাজার হাজার মাছধরা ট্রলার৷ মসজিদ থেকে ২ লক্ষাধিক টাকা চুরি, সিসিটিভি দেখে আটক ২

আখাউড়া সীমান্তে বিজিবির অভিযানে ২ কোটি ৬০ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

  • প্রকাশিত: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ৩৬৮ বার পড়া হয়েছে

আবদুল্লাহ আল হৃদয়ঃ–ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ উন্নতমানের ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২ হাজার ৭১৬ পিস উন্নতমানের ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়। বিজিবির হিসাব অনুযায়ী, জব্দকৃত এসব শাড়ির আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি ৫৯ লাখ ৭৭ হাজার টাকা।
বিজিবি আরও জানিয়েছে, সীমান্ত দিয়ে অবৈধভাবে আনা এসব শাড়ি কাস্টমস আইন অনুযায়ী আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।
সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান রোধ এবং মাদকদ্রব্যসহ যেকোনো অবৈধ মালামালের প্রবেশ বন্ধে বিজিবি সবসময় সতর্ক অবস্থানে রয়েছে। দেশের অর্থনীতি রক্ষা এবং সীমান্ত সুরক্ষায় বিজিবির এই ধরনের অভিযান ও গোয়েন্দা তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সীমান্তবর্তী এলাকায় বিজিবির এই বড় ধরনের অভিযানে চোরাকারবারিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জনস্বার্থে এবং জাতীয় নিরাপত্তা রক্ষায় বিজিবির এমন তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad