1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
নেত্রকোণার সদর উপজেলায় ঝড় তুফানে বাড়িঘর ও গাছপালার ব্যাপক ক্ষতি সাধন: - অপরাধ সংবাদ
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
সর্বশেষ :
কাজিপুরে কলেজ ছাত্রাবাসের উদ্বোধনী অনুষ্ঠানে এমপি সেলিম রেজা বিজয়নগরে আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম স্কুল অ্যান্ড কলেজে দোয়া ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় মাহফিল অনুষ্ঠিত বিজয়নগরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন করলেন এমপি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বিজয়নগরে টিপিএল ক্রিকেট টুর্নামেন্টের মেগা ফাইনাল সম্পন্ন: ৫ ভাই একাদশকে হারিয়ে তুলাতলা টাইটার্স চ্যাম্পিয়ন বিরামপুর উপজেলা ৩নং খানপুর ইউনিয়নের বুচকি আবাসন মাদক প্রতিরোধ স্বেচ্ছাসেবক কমিটি গঠন কৃষকদের স্বাবলম্বী করতে কাজ করছে সরকার- কুমিল্লায় কৃষিমন্ত্রী দাউদপুর পাবলিক স্কুলে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কাজিপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত আবু বক্কর সিদ্দিক কতৃক সাংবাদিক আরিফুল ইসলাম ফারহান এর উপর মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন সরাইলে মেঘনা নদীর তীরে অবৈধ বালু ও মাটি উত্তোলন বিরোধী অভিযান: ৮ জনের জেল, বিপুল সরঞ্জাম ধ্বংস

নেত্রকোণার সদর উপজেলায় ঝড় তুফানে বাড়িঘর ও গাছপালার ব্যাপক ক্ষতি সাধন:

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ১৯৫ বার পড়া হয়েছে

নেত্রকোণা জেলা প্রতিনিধি, (দ্বীপক চন্দ্র সরকার),

 

নেত্রকোণার সদর উপজেলায় ঝড় তুফানে বাড়িঘর ও গাছপালার ব্যাপক ক্ষতি সাধন
নেত্রকোণার সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের লাইট গ্রামে আকস্মিক ঝড়ে কাঁচা বাড়িঘর গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়া ঝড়ের কবলে পড়ে আহত হয়েছেন বেশ কয়েকজন। বুধবার (০১ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে লাইট মধ্যপাড়া ও পশ্চিমপাড়া গ্রামের ওপর দিয়ে ঝড় বয়ে যায়। এতে অন্তত ২০টি কাঁচা ঘর ও অর্ধশত গাছ ভেঙে গেছে।কয়েক মিনিটের ঝড়ে উড়ে গেছে ঘরের টিন,ভেঙে গেছে অর্ধশত ঘরবাড়ি ও গাছপালা। ঝড়ের তাণ্ডবে অনেক আম,কাঁঠাল,লিচুসহ বিভিন্ন প্রজাতির গাছপালা ভেঙে মাটিতে মিশে গেছে। ক্ষকিগ্রস্ত পরিবারের মধ্যে ১.মোঃ রিপন মিয়া,পিতা হাছান আলী ২.মোঃ জুয়েল মিয়া পিতা আজিজ মেম্বার ৩.আব্দুল গনি পিতা আব্দুর রহমান ৪.মোঃ শাহ আলম পিতা আবদুল অহেদ ৫.মোঃ শফিকুল ইসলাম বিশ্বাস পিতা মোঃ কমির বিশ্বাস ৬.আবদুল মজিদ পিতা সুলতান মিয়া,৭ সবুজ মিয়া পিতা আব্দুল লতিফ ৮.আবুল কাশেম পিতা শামসু মিয়া ৯.কামাল হোসেন পিতা শামসুদ্দিন, ১০.আল আমিন পিতা বাবুল মিয়া ১১.জাহাঙ্গীর আলম পিতা সুরুজ মিঞা ১২.সন্ধির মা,স্বামী মৃত হেকিম উদ্দিন ১৩. শামসুল হুদা পিতা হাছান আলী ১৪.মানিক মিয়া, পিতা হাছান আলী ১৫.মুনির মিয়া পিতা হাছান আলী ১৬.লাল মিয়া পিতা সদর আলী ১৭.দুলাল মিয়া হাছান আলী ১৮.রোজিনা আক্তার স্বামী ফজলুর রফ খান,১৯.নীল বানু স্বামী মৃত হোসেন আলী ২০.মোঃ সবুজ মিয়া পিতা বাচ্চু মিয়া সহ অর্ধশত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এছাড়া ঘর ভেঙে আহত হয়েছেন বেশ কয়েকজন।
এ বিষয়ে নেত্রকোনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা বিনতে রফিক বলেন এ প্রতিনিধিকে জানান, শুনেছি সকালে ঝড় তুফান হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকা দেখার জন্য উপজেলা পিআইওকে বলেছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট