1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
জব্দ হলো অবৈধ সেচ পাম্প, থানায় অভিযোগ৷ - অপরাধ সংবাদ
শনিবার, ২০ জুন ২০২৬, ১০:২০ অপরাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে সাগর উত্তাল, মাছের অকাল, নিরাপদ আশ্রয়ে হাজার হাজার মাছধরা ট্রলার৷ মসজিদ থেকে ২ লক্ষাধিক টাকা চুরি, সিসিটিভি দেখে আটক ২ সংবাদ প্রকাশের জেরে  ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে  মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। দিওড় ইউনিয়নে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ, কৃষি উৎপাদন বৃদ্ধিতে কৃষক দলের উদ্যোগ৷৷  চান্দুরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী কাওছার মিয়ার জনসেবামূলক উদ্যোগ পটুয়াখালীতে ১০ দিন ব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা উদ্বোধন গলাচিপায় জাল-নৌকা নিয়ে ঘাটে জেলেদের ভিড়, চলছে প্রকৃত জেলে শনাক্ত৷৷ প্রধানমন্ত্রী তারেক রহমান আসার আগেই বাতাসে উপকারভোগীদের বসার প্যান্ডেল ভেঙে পড়েছে। বীরগঞ্জে ৫ কেজি গাঁজা ও ৬০০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হাশেম গ্রেপ্তার বিরামপুরে পুলিশের সাঁড়াশি অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ, ৫ কারবারি গ্রেফতার

জব্দ হলো অবৈধ সেচ পাম্প, থানায় অভিযোগ৷

  • প্রকাশিত: সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ১৫৫ বার পড়া হয়েছে

বরুড়া সংবাদদাতা

 

কুমিল্লার বরুড়া উপজেলার আগানগর গ্রামে দীর্ঘদিন ধরে অবৈধ বিদ্যুৎ সংযোগের মাধ্যমে সেচ পাম্প পরিচালনার অভিযোগে অভিযান চালিয়েছে বিদ্যুৎ বিভাগ। অভিযানে অবৈধ সংযোগের প্রমাণ পেয়ে সংশ্লিষ্ট সরঞ্জাম জব্দ করা হলেও এখনো পর্যন্ত দায়ের হয়নি কোনো মামলা তবে এ ব্যপারে একটি অভিযোগ দায়ের করেছে পল্লী বিদুৎ কতৃপক্ষ৷
স্থানীয় সূত্রে জানা গেছে, আগানগর গ্রামের বাসিন্দা আলা কবিরাজের ছেলে শওকত এমরান বেলাল দীর্ঘদিন ধরে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করে সেচ পাম্প চালিয়ে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে বিদ্যুৎ বিভাগের একটি বিশেষ টিম ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে হাতেনাতে প্রমাণ মেলায় শওকত এমরানের ব্যবহৃত সেচ পাম্প ও বৈদ্যুতিক তার জব্দ করা হয়।
অভিযান শেষে বিদ্যুৎ বিভাগ জানিয়েছিল, সরকারি সম্পদ চুরি এবং বিদ্যুৎ আইন লঙ্ঘনের দায়ে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে থানা কতৃপক্ষ বক্তব্য হলো পল্লী বিদুৎ কতৃপক্ষ থানায় আসলে আইনগত ব্যবস্হা নেওয়া হবে৷
কেন এই বিলম্ব? আইনি প্রক্রিয়া কি থমকে আছে, নাকি অন্য কোনো প্রভাব কাজ করছে? স্হানীয় জনগনের প্রশ্ন পল্লী বিদুৎ কতৃপক্ষের নিকট ৷
এলাকাবাসীর দাবি, অবৈধ বিদ্যুৎ ব্যবহার বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক, যাতে ভবিষ্যতে এ ধরনের অপরাধ আর কেউ করার সাহস না পায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad