1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
নাই’ লেখা পাম্পে মিলল ২৮ হাজার লিটার তেল - অপরাধ সংবাদ
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
কাজিপুরে কলেজ ছাত্রাবাসের উদ্বোধনী অনুষ্ঠানে এমপি সেলিম রেজা বিজয়নগরে আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম স্কুল অ্যান্ড কলেজে দোয়া ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় মাহফিল অনুষ্ঠিত বিজয়নগরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন করলেন এমপি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বিজয়নগরে টিপিএল ক্রিকেট টুর্নামেন্টের মেগা ফাইনাল সম্পন্ন: ৫ ভাই একাদশকে হারিয়ে তুলাতলা টাইটার্স চ্যাম্পিয়ন বিরামপুর উপজেলা ৩নং খানপুর ইউনিয়নের বুচকি আবাসন মাদক প্রতিরোধ স্বেচ্ছাসেবক কমিটি গঠন কৃষকদের স্বাবলম্বী করতে কাজ করছে সরকার- কুমিল্লায় কৃষিমন্ত্রী দাউদপুর পাবলিক স্কুলে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কাজিপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত আবু বক্কর সিদ্দিক কতৃক সাংবাদিক আরিফুল ইসলাম ফারহান এর উপর মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন সরাইলে মেঘনা নদীর তীরে অবৈধ বালু ও মাটি উত্তোলন বিরোধী অভিযান: ৮ জনের জেল, বিপুল সরঞ্জাম ধ্বংস

নাই’ লেখা পাম্পে মিলল ২৮ হাজার লিটার তেল

  • প্রকাশিত: শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ১০৯ বার পড়া হয়েছে

ফরিদপুরে ‘বন্ধ’ লেখা পাম্পে প্রশাসনের অভিযানে মিলল ২৮ হাজার লিটার তেল। এ অপরাধে ওই প্রতিষ্ঠানে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৮ মার্চ) দুপুর ১২টা থেকে বেলা ৩টা ৪০ মিনিট পর্যন্ত ফরিদপুর সদর উপজেলায় এ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।

প্রশাসন সূত্রে জানা যায়, ফরিদপুর -খুলনা মহাসড়কের পার্শ্ববর্তী কানাইপুর বাজারে হোসেন ফিলিং স্টেশনে জ্বালানি তেল সরবরাহ না করার অভিযোগ পাওয়া যায়। এ অভিযোগে অভিযান পরিচালনা করা হয়। এ সময় পেট্রোল পাম্প বন্ধ পাওয়া যায়। তবে ওই পাম্পে ৭০০০ লিটার পেট্রোল, ৬৫০০ লিটার অকটেন ও ১৪৫০০ লিটার ডিজেল মজুত পাওয়া যায়। এতে হোসেল ফিলিং স্টেশনের ম্যানেজার সাবির চৌধুরীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। ভোক্তাদের জন্য পাম্প চালু করে বাস, ট্রাক, কৃষক, প্রাইভেট কার, মোটরসাইকেলে প্রয়োজনীয় পেট্রোলিয়াম প্রদান করার ব্যবস্থা করা হয়। এ সময় পেট্রোল পাম্প কর্তৃপক্ষ ভুল করেছেন মর্মে ক্ষমা প্রার্থনা করেন।

এছাড়া সদরের কানাইপুর এলাকায় রয়েল ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করা হয়। ওই পাম্পে ভোক্তাদের শুধু ডিজেল বিক্রি করে পেট্রোল ও অকটেন বিক্রি বন্ধ ছিল। এসময় যাচাই করে দেখা যায়, পাম্পে ৩৫০০ লিটার পেট্রোল, ৩৪০০ লিটার অকটেন ও ১৯০০০ লিটার ডিজেল রয়েছে। এ সময় পাম্পের মালিক ও ম্যানেজার মেশিনের সমস্যা উল্লেখ করে ক্ষমা প্রার্থনা করায় তাৎক্ষণিকভাবে পেট্রোল ও অকটেন সরবরাহ চালু করে ভোক্তাদের সরবরাহের ব্যবস্থা করা হয়।

ফরিদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেশকাতুল জান্নাত রাবেয়ার নেতৃত্বে ফরিদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শফিকুল ইসলাম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপ্ত চক্রবর্তী ও সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব রহমান আকাশ কর্তৃক এ অভিযান পরিচালনা করা হয়।

ফরিদপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম বলেন, উপজেলার বিভিন্ন পেট্রোল পাম্পে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে কানাইপুর বাজারের দুলাল কুন্ডুর দোকান, গুদাম ও তার বাড়িতে তল্লাশি করে পেট্রোল ও অকটেন মজুত পাওয়া যায়নি। দোকানে অনুমোদিত মাত্রায় ডিজেল পাওয়া গিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট