1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে ড্রেজার ডুবি: ঘুমন্ত অবস্থায় প্রাণ গেল পাহারাদারের - অপরাধ সংবাদ
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
কাজিপুরে কলেজ ছাত্রাবাসের উদ্বোধনী অনুষ্ঠানে এমপি সেলিম রেজা বিজয়নগরে আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম স্কুল অ্যান্ড কলেজে দোয়া ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় মাহফিল অনুষ্ঠিত বিজয়নগরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন করলেন এমপি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বিজয়নগরে টিপিএল ক্রিকেট টুর্নামেন্টের মেগা ফাইনাল সম্পন্ন: ৫ ভাই একাদশকে হারিয়ে তুলাতলা টাইটার্স চ্যাম্পিয়ন বিরামপুর উপজেলা ৩নং খানপুর ইউনিয়নের বুচকি আবাসন মাদক প্রতিরোধ স্বেচ্ছাসেবক কমিটি গঠন কৃষকদের স্বাবলম্বী করতে কাজ করছে সরকার- কুমিল্লায় কৃষিমন্ত্রী দাউদপুর পাবলিক স্কুলে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কাজিপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত আবু বক্কর সিদ্দিক কতৃক সাংবাদিক আরিফুল ইসলাম ফারহান এর উপর মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন সরাইলে মেঘনা নদীর তীরে অবৈধ বালু ও মাটি উত্তোলন বিরোধী অভিযান: ৮ জনের জেল, বিপুল সরঞ্জাম ধ্বংস

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে ড্রেজার ডুবি: ঘুমন্ত অবস্থায় প্রাণ গেল পাহারাদারের

  • প্রকাশিত: শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ১২৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ–

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলায় তিতাস নদীর কুরুইল্লা খালে বালু উত্তোলনের ড্রেজার ডুবে হোসেন মিয়া (৬০) নামে এক পাহারাদারের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৮ মার্চ) রাত ২টার দিকে উপজেলার উলচাপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত হোসেন মিয়া সদর উপজেলার রামরাইল ইউনিয়নের উলচাপাড়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। তিনি ওই ড্রেজারের পাহারাদার হিসেবে কর্মরত ছিলেন।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ড্রেজারের অন্য শ্রমিক ও কর্মীরা ছুটিতে ছিলেন। ফলে হোসেন মিয়া একাই ড্রেজারটি পাহারার দায়িত্বে ছিলেন। শনিবার রাতে তিনি ড্রেজারের ভেতরেই ঘুমিয়ে ছিলেন। রাত আনুমানিক ২টার দিকে হঠাৎ করে ড্রেজারটি তিতাস নদীর সংলগ্ন কুরুইল্লা খালে নিয়ন্ত্রণ হারিয়ে সম্পূর্ণভাবে পানির নিচে তলিয়ে যায়। এতে ভেতরে আটকা পড়েন হোসেন মিয়া।
পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিক উদ্ধার কাজ শুরু করেন। দীর্ঘ চেষ্টার পর তাকে পানির নিচ থেকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রতেপ চন্দ্র দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “এক বৃদ্ধের মৃত্যুর খবর আমরা পেয়েছি। তবে হাসপাতাল থেকে পুলিশকে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট