1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
সিরাজগঞ্জের কাজিপুরে জমি নিয়ে বিরোধে হামলা, নারীসহ আহত ৯ - অপরাধ সংবাদ
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
সর্বশেষ :
সিরাজগন্জের কাজীপুর উপজেলা আইন শৃঙ্খলা মাসিক মিটিং সভা অনুষ্ঠিত৷৷      ঢাকা, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, চট্টগ্রাম, ফরিদপুর ও গাজীপুরে সেনাবাহিনী মোতায়েন৷৷   টেলিভিশন চ্যানেলের ওয়েবসাইটের অনুকরণে অপতথ্য ছড়ানোর কাজে ব্যবহৃত ১৬ টি ভুয়া ওয়েবসাইট ও ৪০০ অ্যাকাউন্ট চিহ্নিত’৷৷  ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ‘১৪ মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার৷৷  জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) অনিয়ম ঠেকাতে  নির্বাচন ভবনের আশপাশের অবৈধ কম্পিউটারের দোকান উচ্ছেদে ইসির চিঠি৷৷  ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু ২, হাসপাতালে ২২০৷৷ বাউফলে নেই শিক্ষার্থী তবুও চলছে ১৭জন শিক্ষক-কর্মচারী নিয়ে শিক্ষা কার্যক্রম! পটুয়াখালীতে সাগর উত্তাল, মাছের অকাল, নিরাপদ আশ্রয়ে হাজার হাজার মাছধরা ট্রলার৷ মসজিদ থেকে ২ লক্ষাধিক টাকা চুরি, সিসিটিভি দেখে আটক ২ সংবাদ প্রকাশের জেরে  ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে  মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ।

সিরাজগঞ্জের কাজিপুরে জমি নিয়ে বিরোধে হামলা, নারীসহ আহত ৯

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ১৭৫ বার পড়া হয়েছে

‎                                                                 অন্জনা,চৌধুরী,স্টাফ রিপোর্টার:

‎সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার পারুলকান্দি গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারীসহ একই পরিবারের ৯ জন গুরুতর আহত হয়েছেন।
‎অভিযোগ সূত্রে জানা যায়, পারুলকান্দি গ্রামের বাসিন্দা মো. মাইনুল হাসানের পরিবারের সঙ্গে একই গ্রামের বাবলু মিয়া (৫৫) ও আতিকুর রহমানের দীর্ঘদিন ধরে জমির সীমানা ও যাতায়াতের রাস্তা নিয়ে বিরোধ চলছিল। বিরোধপূর্ণ স্থানটি একটি সরকারি প্রকল্পাধীন কাঁচা রাস্তার পাশবর্তী এলাকা।
‎গত বুধবার (২৫ মার্চ ২০২৬) দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে প্রতিপক্ষের লোকজন সংঘবদ্ধ হয়ে লোহার রড, পাইপ, কাঠের বাটাম ও দেশীয় অস্ত্র নিয়ে অভিযোগকারীর বাড়িতে হামলা চালায়। এ সময় বাড়িঘর ও নির্মাণাধীন স্থাপনায় ভাঙচুর করা হয়।
‎হামলায় বাধা দিতে গেলে পরিবারের সদস্যদের ওপর এলোপাতাড়ি আঘাত করা হয়। এতে নারীসহ ৯ জন গুরুতর আহত হন। আহতদের মধ্যে কাজলী খাতুনের পা ভেঙে গেছে বলে অভিযোগ রয়েছে।
‎আহতদের উদ্ধার করে কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
‎এ ঘটনায় স্থানীয়ভাবে সালিশের মাধ্যমে সমাধানের চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়েছে বলে জানা যায়।
‎ঘটনার পরদিন বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে মাইনুল হাসান বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখ করে কাজিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
‎কাজিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহা মোহাম্মদ এনাত রহমান জানান, মারামারির ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad