1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
দক্ষতার স্বীকৃতি: বরুড়ার এসিল্যান্ড আহসান হাফিজ এখন সিনিয়র সহকারী সচিব! - অপরাধ সংবাদ
সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
সর্বশেষ :
ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ‘১৪ মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার৷৷  জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) অনিয়ম ঠেকাতে  নির্বাচন ভবনের আশপাশের অবৈধ কম্পিউটারের দোকান উচ্ছেদে ইসির চিঠি৷৷  ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু ২, হাসপাতালে ২২০৷৷ বাউফলে নেই শিক্ষার্থী তবুও চলছে ১৭জন শিক্ষক-কর্মচারী নিয়ে শিক্ষা কার্যক্রম! পটুয়াখালীতে সাগর উত্তাল, মাছের অকাল, নিরাপদ আশ্রয়ে হাজার হাজার মাছধরা ট্রলার৷ মসজিদ থেকে ২ লক্ষাধিক টাকা চুরি, সিসিটিভি দেখে আটক ২ সংবাদ প্রকাশের জেরে  ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে  মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। দিওড় ইউনিয়নে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ, কৃষি উৎপাদন বৃদ্ধিতে কৃষক দলের উদ্যোগ৷৷  চান্দুরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী কাওছার মিয়ার জনসেবামূলক উদ্যোগ পটুয়াখালীতে ১০ দিন ব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা উদ্বোধন

দক্ষতার স্বীকৃতি: বরুড়ার এসিল্যান্ড আহসান হাফিজ এখন সিনিয়র সহকারী সচিব!

  • প্রকাশিত: বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ২০৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার বরুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসান হাফিজ পদোন্নতি পেয়ে সিনিয়র সহকারী সচিব হয়েছেন। গত ২৪ মার্চ ২০২৬ তারিখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে তাঁকে সহ আরও কয়েকজন কর্মকর্তাকে এই পদে পদোন্নতি দেওয়া হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব) হিসেবে সংযুক্ত করা হয়েছে। তবে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তাঁরা নিজ নিজ কর্মস্থলে পূর্বের দায়িত্বেই বহাল থেকে দায়িত্ব পালন করবেন।

উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত আদেশে উল্লেখ করা হয়, জনস্বার্থে জারিকৃত এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাদের যোগদানপত্র ই-মেইলের মাধ্যমে (e-mail-iapp@mopa.gov.bd
) জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, আহসান হাফিজ বরুড়া উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দক্ষতা, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। তাঁর এই পদোন্নতিতে বরুড়ার বিভিন্ন মহলে আনন্দ ও শুভেচ্ছার জোয়ার বইছে।
মেধা ও কর্মদক্ষতার স্বীকৃতি হিসেবে এই পদোন্নতি প্রশাসনে নতুন উদ্দীপনা যোগাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad