1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
কুমিল্লা প্রেস ক্লাবের সভাপতি পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে সম্পাদক সিরাজুল ইসলাম চৌধুরী। - অপরাধ সংবাদ
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ :
কাজিপুরে কলেজ ছাত্রাবাসের উদ্বোধনী অনুষ্ঠানে এমপি সেলিম রেজা বিজয়নগরে আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম স্কুল অ্যান্ড কলেজে দোয়া ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় মাহফিল অনুষ্ঠিত বিজয়নগরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন করলেন এমপি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বিজয়নগরে টিপিএল ক্রিকেট টুর্নামেন্টের মেগা ফাইনাল সম্পন্ন: ৫ ভাই একাদশকে হারিয়ে তুলাতলা টাইটার্স চ্যাম্পিয়ন বিরামপুর উপজেলা ৩নং খানপুর ইউনিয়নের বুচকি আবাসন মাদক প্রতিরোধ স্বেচ্ছাসেবক কমিটি গঠন কৃষকদের স্বাবলম্বী করতে কাজ করছে সরকার- কুমিল্লায় কৃষিমন্ত্রী দাউদপুর পাবলিক স্কুলে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কাজিপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত আবু বক্কর সিদ্দিক কতৃক সাংবাদিক আরিফুল ইসলাম ফারহান এর উপর মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন সরাইলে মেঘনা নদীর তীরে অবৈধ বালু ও মাটি উত্তোলন বিরোধী অভিযান: ৮ জনের জেল, বিপুল সরঞ্জাম ধ্বংস

কুমিল্লা প্রেস ক্লাবের সভাপতি পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে সম্পাদক সিরাজুল ইসলাম চৌধুরী।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ১২০ বার পড়া হয়েছে

নিজস্ব রিপোর্টার:

কুমিল্লা প্রেস ক্লাবের আসন্ন কার্যনির্বাহী পরিষদের নির্বাচনকে ঘিরে সাংবাদিক সমাজে বইতে শুরু করেছে আলোচনা ও হিসাব-নিকাশের হাওয়া। সম্ভাব্য সভাপতি পদে প্রার্থী হিসেবে এখন সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন দৈনিক কুমিল্লার ডাক পত্রিকার সম্পাদক, সাহসী ও স্পষ্টভাষী সাংবাদিক সিরাজুল ইসলাম চৌধুরী।
দীর্ঘদিনের সাংবাদিকতা অভিজ্ঞতা, সত্যনিষ্ঠ অবস্থান, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা এবং সহকর্মী সাংবাদিকদের সুখ-দুঃখে পাশে থাকার মানসিকতার কারণে ইতোমধ্যেই সাংবাদিক মহলে তিনি একটি গ্রহণযোগ্য নাম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। পেশাগত দক্ষতা ও নেতৃত্বগুণের কারণেই আসন্ন নির্বাচনে সভাপতি পদে তার সম্ভাব্য প্রার্থিতা নিয়ে আলোচনা দিন দিন জোরালো হচ্ছে।
সংশ্লিষ্টদের মতে, কুমিল্লা প্রেস ক্লাবকে আরও সুসংগঠিত, ঐক্যবদ্ধ ও কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করতে হলে প্রয়োজন পরিচ্ছন্ন, সাহসী ও দায়িত্বশীল নেতৃত্ব। সেই জায়গা থেকে অনেকেই সিরাজুল ইসলাম চৌধুরীকে সভাপতি পদে দেখতে আগ্রহ প্রকাশ করছেন।
সাংবাদিক মহলের একাধিক সূত্র বলছে, পেশাগত মর্যাদা রক্ষা, সাংবাদিকদের অধিকার আদায় এবং সত্যভিত্তিক সাংবাদিকতা প্রতিষ্ঠায় সবসময়ই সক্রিয় ভূমিকা পালন করে আসছেন তিনি। এ কারণে আসন্ন নির্বাচনে সম্ভাব্য সভাপতি হিসেবে তার নাম এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।
যদিও এখনো আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা ঘোষণা করা হয়নি, তবুও কুমিল্লার সাংবাদিক অঙ্গনে তাকে ঘিরে প্রত্যাশা ও ইতিবাচক আলোচনা ক্রমেই বাড়ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট