1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
কুমিল্লার বরুড়া উপজেলার পয়ালগাছা ইউনিয়ন এর ঈদ উপহার ১০ কেজি চাউল বিতরনে ব্যপক অনিয়মের অভিযোগ  - অপরাধ সংবাদ
বুধবার, ২৪ জুন ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধ ও আইনানুগ ব্যবস্থা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। ‎ সিরাজগন্জের কাজীপুর উপজেলা আইন শৃঙ্খলা মাসিক মিটিং সভা অনুষ্ঠিত৷৷      ঢাকা, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, চট্টগ্রাম, ফরিদপুর ও গাজীপুরে সেনাবাহিনী মোতায়েন৷৷   টেলিভিশন চ্যানেলের ওয়েবসাইটের অনুকরণে অপতথ্য ছড়ানোর কাজে ব্যবহৃত ১৬ টি ভুয়া ওয়েবসাইট ও ৪০০ অ্যাকাউন্ট চিহ্নিত’৷৷  ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ‘১৪ মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার৷৷  জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) অনিয়ম ঠেকাতে  নির্বাচন ভবনের আশপাশের অবৈধ কম্পিউটারের দোকান উচ্ছেদে ইসির চিঠি৷৷  ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু ২, হাসপাতালে ২২০৷৷ বাউফলে নেই শিক্ষার্থী তবুও চলছে ১৭জন শিক্ষক-কর্মচারী নিয়ে শিক্ষা কার্যক্রম! পটুয়াখালীতে সাগর উত্তাল, মাছের অকাল, নিরাপদ আশ্রয়ে হাজার হাজার মাছধরা ট্রলার৷ মসজিদ থেকে ২ লক্ষাধিক টাকা চুরি, সিসিটিভি দেখে আটক ২

কুমিল্লার বরুড়া উপজেলার পয়ালগাছা ইউনিয়ন এর ঈদ উপহার ১০ কেজি চাউল বিতরনে ব্যপক অনিয়মের অভিযোগ 

  • প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ৩৫৭ বার পড়া হয়েছে

সাগর চৌধুরী :-  ঈদ উপহারের ১০ কেজি চাউল দেওয়া হয়েছে ৭ থেকে  ৮ কেজি৷ চেয়ারম্যান এর বিরোদ্ধে এলাকাবাসী ভিডিও সাক্ষাৎকারে অভিযোগ৷ এলাকাবাসীর অভিযোগ করে বলেন৷ সরকার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সারাদেশের মত বরুড়াতে ও হত দরিদ্র পরিবারে বিতরণ করার জন্য ১০ কেজি চাউল ঈদ উপহার হিসেবে দিয়েছে৷ কিন্তুু এসব চাউল ডিজিটাল পাল্লা দিয়ে  না মেপে পানির জগ দিয়ে মেপে বিতরণ করা হয়৷ তা করে ১০ কেজির পরিবর্তে ৭ থেকে ৮ কেজি হয়েছে৷  সরকারি নিয়ম অনুযায়ী, প্রতিটি কার্ডের বিপরীতে ১০ কেজি করে চাল বিতরণের কথা। কিন্তু কেন্দ্রে দেখা যায়, কেউ কেউ একাধিক কার্ড নিয়ে লাইনে দাঁড়িয়ে চাল উত্তোলন করছেন। কেউ কেউ সুবিধাভোগী নিজে উপস্থিত না হয়ে অন্যদের মাধ্যমে কার্ড পাঠিয়েছেন, যার সুযোগ নিয়ে কিছু ব্যক্তি একাধিক বস্তা চাল সংগ্রহ করছেন।
স্থানীয়দের অভিযোগ, অনেক কার্ডে সুবিধাভোগীর নাম ও ঠিকানা পর্যন্ত উল্লেখ নেই, ফলে প্রকৃত দুস্থদের শনাক্ত করা অসম্ভব হয়ে পড়েছে। অপর দিকে এলাকাবাসী অভিযোগ করে বলেন  উক্ত  ইউনিয়ন এর চেয়ারম্যান সাবে সাপ্তাহে মাএ একদিন  অফিসে আসেন যার ফলে জরুরী সেবা নিতে আসা’  ইউনিয়নবাসী দারুণ দুর্ভোগ পোহাতে হচ্ছে৷ চাউল বিতরণ সম্পর্কে পয়ালগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান  চাউল বিতরণ করার পর কিছু  চাউল বাড়তি থাকে যেগুলো কার্ড ছাড়া কিছু মানুষের মাঝে  বিতরণ করা হয়েছে৷ যার প্রমান প্রতিবেদকের হাতে সংরক্ষিত৷ এছাড়া উক্ত ইউনিয়ন এর চেয়ারম্যান সাহেবের বিরুদ্ধে বিভিন্ন  প্রকল্পের ব্যপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে৷ যার সত্যতা করে আমরা জনস্বার্থে ধারাবাহিক ভাবে প্রকাশ করবো —

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad