1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
আজ দিনাজপুরে খাল খনন কর্মসূচীর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। - অপরাধ সংবাদ
শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
কাজিপুরে দুই মাদকসেবীর কারাদন্ড কুমিল্লার বরুড়া উপজেলার ৯- নং দক্ষিণ শিলমুড়ী ইউনিয়ন পরিষদ এর প্যানেল চেয়ারম্যান  ও সচিবের বিরুদ্ধে ব্যপক অনিয়মের অভিযোগ৷ বিজয়নগর উপজেলা সমিতি, ঢাকার উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও সম্মাননা প্রদান বিজয়নগরে জাতীয় পুষ্টি সপ্তাহ ও জন্ম-মৃত্যু নিবন্ধন টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, তবুও তেল নেই—লাকসামের এলপিজি স্টেশনে ক্ষোভে ফুঁসছে জনতা নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রি, ব্রাহ্মণবাড়িয়ায় জরিমানা বরুড়ায় অবৈধ ভাবে ফসলিজমির মাটি কেটে বিক্রি ১ লাখ টাকা জরিমানা আদায় সীমান্তে কড়া নজরদারি: বিজিবির হাতে ধরা ৭২ লাখ টাকার শাড়ি শুধু প্রেস কার্ড গলায় ঝুলিয়ে সাংবাদিক পরিচয় দেওয়ার দিন এবার সত্যিকার অর্থেই শেষ হতে চলেছে। ভুয়া সাংবাদিকদের চিরতরে বিদায!!! চান্দিনা মহাসড়কে জাল টাকা ক্রয়-বিক্রয়ের সময় আটক ১জন; বাড়িতে অভিযান চালিয়ে ল্যাপটপ ও প্রিন্টার জব্দ

আজ দিনাজপুরে খাল খনন কর্মসূচীর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

  • প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ১৩৫ বার পড়া হয়েছে

(দিনাজপুর) প্রতিনিধিঃ

 

সেচ ব্যবস্থায় অভাব ও জলাবদ্ধতা নিরসনে আজ সোমবার শুরু হচ্ছে খাল খনন কর্মসূচী। হাজারো মানুষের কাঙ্খিত দিনাজপুরে কাহারলে খাল খনন কর্মসূচীর উদ্ধোধন করবেন প্রধান মন্ত্রী তারেক রহমান ।
দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর এলাকায় ১২ কিলোমিটার দীর্ঘ এই খালটি খনন এবং সুইচ গেট উদ্বোধনের কথা জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচির আদলে নির্বাচিত সরকার সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের উদ্যোগ নিয়েছে তারই অংশ হিসেবে দিনাজপুর জেলার কাহারোলের বলরামপুর ও বীরগঞ্জ উপজেলার ভবানীপুর খাল পুন:খনন করা হবে। দেশের নদী, খাল ও জলাশয় গুলো পূর্ণাঙ্গ ভাবে খননের যে মহাপরিকল্পনা নেওয়া হয়েছে, এটি তারই অংশ। বলরামপুর সাইতারা ১২ কিলোমিটার দীর্ঘ এই খালটি পুন:খনন ছাড়াও জলাবদ্ধতা নিরষনে একটি স্লুইসগেট নির্মান করা হবে। এতে সেচ খরচ উল্লেখযোগ্য হারে কমবে এবং কৃষকরা সরাসরি লাভবান হবেন।

পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন পরিদর্শন শেষে বলেন, ১৬ ই মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান এই খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন।
অতীতে নদী ও খাল খননের ক্ষেত্রে বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয়ের ঘাটতি ছিল। আমরা সমন্বিতভাবে খনন করার পর খালগুলো ভবিষ্যতে পুনরায় ভরাট না হয়ে যায়।

মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, দেশের জন্য এই মুহুর্তে খালখনন কর্মসূচী অতি প্রয়োজন। আমরা যদি খালখনন প্রক্রিয়ার মাধ্যমে এই কাজ শেষ করতে পারি তাহলে দেশের ফসল উৎপাদন বৃদ্ধি পাবে এবং দেশবাসী উপকৃত হবে।

ওর্য়াল্ড ব্যাংক প্রকল্পের ক্লাইমেট র্স্মাট এগ্রিকালচার এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রজেক্ট এর আওতায় ১২ কিলোমিটার দীর্ঘ এই খালটি খনন করা হলে ওই অঞ্চলের প্রায় ৬ হাজার বিঘা জমি নতুন করে চাষাবাদের আওতায় আসবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট