1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
সংসদের ভেতরে স্লোগান দেওয়া সংসদীয় রীতিনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।-স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ - অপরাধ সংবাদ
বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধ ও আইনানুগ ব্যবস্থা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। ‎ সিরাজগন্জের কাজীপুর উপজেলা আইন শৃঙ্খলা মাসিক মিটিং সভা অনুষ্ঠিত৷৷      ঢাকা, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, চট্টগ্রাম, ফরিদপুর ও গাজীপুরে সেনাবাহিনী মোতায়েন৷৷   টেলিভিশন চ্যানেলের ওয়েবসাইটের অনুকরণে অপতথ্য ছড়ানোর কাজে ব্যবহৃত ১৬ টি ভুয়া ওয়েবসাইট ও ৪০০ অ্যাকাউন্ট চিহ্নিত’৷৷  ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ‘১৪ মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার৷৷  জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) অনিয়ম ঠেকাতে  নির্বাচন ভবনের আশপাশের অবৈধ কম্পিউটারের দোকান উচ্ছেদে ইসির চিঠি৷৷  ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু ২, হাসপাতালে ২২০৷৷ বাউফলে নেই শিক্ষার্থী তবুও চলছে ১৭জন শিক্ষক-কর্মচারী নিয়ে শিক্ষা কার্যক্রম! পটুয়াখালীতে সাগর উত্তাল, মাছের অকাল, নিরাপদ আশ্রয়ে হাজার হাজার মাছধরা ট্রলার৷ মসজিদ থেকে ২ লক্ষাধিক টাকা চুরি, সিসিটিভি দেখে আটক ২

সংসদের ভেতরে স্লোগান দেওয়া সংসদীয় রীতিনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।—স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ

  • প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ৩১৩ বার পড়া হয়েছে

 নিজস্ব প্রতিবেদক :– স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, সংসদে ওয়াক আউট একটি প্রচলিত রীতি এবং অনেক সময় বিরোধী দল তাদের অবস্থান জানানোর জন্য এই পদ্ধতি অনুসরণ করে। তবে সংসদের ভেতরে স্লোগান দেওয়া সংসদীয় রীতিনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ভবিষ্যতে সবাই সংসদের শৃঙ্খলা ও নিয়মকানুন মেনে চলবে বলে আশা করি।
শুক্রবার (১৩ মার্চ) সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন স্পিকার।
হাফিজ উদ্দিন আহমদ বলেন, ক্রিকেট খেলায় যেমন আম্পায়ার নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করেন, তেমনি জাতীয় সংসদেও তিনি নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবেন।
তিনি বলেন, অনেক ত্যাগ-তিতিক্ষা ও সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ একটি গণতান্ত্রিক সংসদ পেয়েছে। সেই সংসদের মর্যাদা রক্ষা করা সবার দায়িত্ব। আগামী দিনগুলোতে জনগণের প্রত্যাশা পূরণ এবং তাদের স্বপ্ন বাস্তবায়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে রাজনৈতিক দলগুলোর মধ্যে সহযোগিতা ও সহনশীলতা প্রয়োজন। সরকারি দল ও বিরোধী দল উভয়ই দেশের উন্নয়নের পথে এগিয়ে যাবে আশা করি। জাতীয় স্বার্থে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশের অগ্রগতি আরও ত্বরান্বিত হবে।
স্পিকার আরও বলেন, রাষ্ট্রপতির বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না। বিরোধী দল তাদের রাজনৈতিক অবস্থান থেকে গতকাল কার্যক্রম পরিচালনা করেছে। তবে জাতীয় সংসদে শৃঙ্খলা ও সংসদীয় সংস্কৃতি বজায় রাখা সবার দায়িত্ব।
মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেন, জাতীয় সংসদ দেশের গণতান্ত্রিক ব্যবস্থার অন্যতম প্রধান প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানকে কার্যকর ও গ্রহণযোগ্য রাখতে স্পিকার হিসেবে নিরপেক্ষতা বজায় রাখব। ক্রিকেট খেলায় যেমন আম্পায়ার নিরপেক্ষ থেকে খেলা পরিচালনা করেন, তেমনি সংসদ পরিচালনায়ও সেই নীতি অনুসরণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad