1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
বগুড়ায় বিএনপি নেতার চাঁদাবাজির মামলায় শাজাহানপুর থানার সাবেক ওসি কারাগারে৷ - অপরাধ সংবাদ
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
সর্বশেষ :
অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধ ও আইনানুগ ব্যবস্থা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। ‎ সিরাজগন্জের কাজীপুর উপজেলা আইন শৃঙ্খলা মাসিক মিটিং সভা অনুষ্ঠিত৷৷      ঢাকা, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, চট্টগ্রাম, ফরিদপুর ও গাজীপুরে সেনাবাহিনী মোতায়েন৷৷   টেলিভিশন চ্যানেলের ওয়েবসাইটের অনুকরণে অপতথ্য ছড়ানোর কাজে ব্যবহৃত ১৬ টি ভুয়া ওয়েবসাইট ও ৪০০ অ্যাকাউন্ট চিহ্নিত’৷৷  ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ‘১৪ মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার৷৷  জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) অনিয়ম ঠেকাতে  নির্বাচন ভবনের আশপাশের অবৈধ কম্পিউটারের দোকান উচ্ছেদে ইসির চিঠি৷৷  ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু ২, হাসপাতালে ২২০৷৷ বাউফলে নেই শিক্ষার্থী তবুও চলছে ১৭জন শিক্ষক-কর্মচারী নিয়ে শিক্ষা কার্যক্রম! পটুয়াখালীতে সাগর উত্তাল, মাছের অকাল, নিরাপদ আশ্রয়ে হাজার হাজার মাছধরা ট্রলার৷ মসজিদ থেকে ২ লক্ষাধিক টাকা চুরি, সিসিটিভি দেখে আটক ২

বগুড়ায় বিএনপি নেতার চাঁদাবাজির মামলায় শাজাহানপুর থানার সাবেক ওসি কারাগারে৷

  • প্রকাশিত: সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ১৬৯ বার পড়া হয়েছে

রগুড়া সংবাদদাতা :- বগুড়ায় বিএনপ নেতার চাঁদাবাজির মামলায় শাজাহানপুর থানার সাবেক ওসি (বাধ্যতামূলক অবসর) আলমগীর হোসেনকে কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার (৯ মার্চ) দুপুরে আদালতে হাজিরা দিতে এলে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু হেনা সিদ্দিকী এ আদেশ দেন।
বগুড়া জেলা বিএনপির সাবেক সহ-প্রশিক্ষণ সম্পাদক ও শাহাজানপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ফজলুল হক উজ্জ্বল এজাহারে উল্লেখ করেছেন, ২০১৬ সালের ২৪ ফেব্রুয়ারি শাহাজাহানপুর থানার তৎকালীন ওসি আলমগীর হোসেন ধাওয়া করে তার গাড়ি আটক করেন। এরপর তাকে থানায় নিয়ে ক্রসফায়ারের ভয় দেখিয়ে তিন লাখ টাকা দাবি করেন। বাধ্য হয়ে উজ্জ্বল তার স্ত্রী ও এক সহকর্মীর মাধ্যমে ওই টাকা ওসিকে দেন। এরপরও তাকে অজ্ঞাত মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে বগুড়া জেল হাজতে পাঠান।
দীর্ঘ ১০ বছর পর তিনি গত ২৫ ফেব্রুয়ারি আদালতে সাবেক ওসি আলমগীর হোসেনের বিরুদ্ধে এ চাঁদাবাজির মামলা করেন। আদালত মামলাটি তদন্তের জন্য বগুড়ার শাজাহানপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুরকে দায়িত্ব দেন।
তদন্ত শেষে ওই কর্মকর্তা সাবেক ওসি আলমগীর হোসেনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। এ ব্যাপারে আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
মামলার বাদী বিএনপি নেতা ও পরিবহণ ব্যবসায়ী ফজলুল হক উজ্জ্বল বলেন, তৎকালীন রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে কিছু পুলিশ কর্মকর্তা বিরোধীদলের নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন ও চাঁদাবাজি করেছেন। তিনি তার সঙ্গে এই অন্যায়ের সুষ্ঠু বিচার চান; যাতে ভবিষ্যতে আর কেউ ক্ষমতার অপব্যবহার করার সাহস না পায়।
বগুড়ার কোর্ট ইন্সপেক্টর শহিদুল ইসলাম জানান, আদালতের সমন অনুযায়ী বাধ্যতামূলক অবসরে থাকা সাবেক ওসি আলমগীর হোসেন সোমবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিতে আসেন। শুনানী শেষে আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। পরে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad