1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
চাঁদপুরে চলতি বছর বিভিন্ন অভিযানে আটক করা  ২৬ হাজার বর্গ মিটার জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে৷ - অপরাধ সংবাদ
সোমবার, ১৮ মে ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ :
এমপি হওয়ার পর প্রথম সফর: বিজয়নগরের চান্দুরায় নাদিয়া পাঠান পাপনকে বর্ণাঢ্য সংবর্ধনা কে এই সম্পাদক নামধারী বাটপার !!!  ধরিয়ে দিতে পারলে নগদ ১০ হাজার টাকা পুরস্কার৷ সারাদেশের ভূমি মালিকদের জন্য জরুরি নির্দেশনা মুগদা এলাকায় মাথাবিহীন এক অজ্ঞাত ব্যক্তির খণ্ডিত মরদেহ উদ্ধার ভয়েস অব কাজিপুরের বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বিজয়নগরের লিচু দেশের চাহিদা মিটিয়ে এবার বিদেশের পথে বিরামপুর দিওড় ইউনিয়নে কৃষক দলের নতুন নেতৃত্ব সভাপতি রেজওয়ান,সাধারণ সম্পাদক সাখাওয়াত বিজয়নগরে উপজেলা প্রশাসনের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত কসবা উপজেলায় বজ্রপাতে স্কুলছাত্রের মৃ’ত্যু বিরামপুর পৌরসভায় নকশা অনুমোদনে ঘুষ বাণিজ্যের অভিযোগ

চাঁদপুরে চলতি বছর বিভিন্ন অভিযানে আটক করা  ২৬ হাজার বর্গ মিটার জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে৷

  • প্রকাশিত: সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ১১৫ বার পড়া হয়েছে

চাঁদপুর সংবাদদাতা :- চাঁদপুরের পদ্মা-মেঘনায় চলতি বছর বিভিন্ন অভিযানে আটক করা নিষিদ্ধ কারেন্ট জালসহ মোট ২৬ হাজার বর্গ মিটার জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
সোমবার (৯ মার্চ) বিকেল ৩টার দিকে চাঁদপুর নৌ থানার সামনে এসব জাল আগুনে পুড়িয়ে দেওয়া হয়। পোড়ানো জালের মধ্যে ছিল কারেন্টজাল ২৪ হাজার ৯৪৫ বর্গ মিটার, ৩ হাজার ১৩৫ বর্গ মিটার বেহুন্দি জাল এবং ৪০ বর্গ মিটার মই জাল।
বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির মো. ফখরুদ্দিন স্বপন।
এ জাল আগুনে পুড়িয়ে নষ্ট করার সময় উপস্থিত ছিলেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ বদ্ধন, আবদুল মান্নান এবং নৌ পুলিশের অন্যান্য সদস্যরা।
চলতি বছরে বিভিন্ন অভিযানে ৪৮টি মামলার আলামত হিসেবে এসব নিষিদ্ধ জাল জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৪ লাখ ১৯ হাজার ৮০০ টাকা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট