1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
আইনশৃঙ্খলা পরিস্থিতি  ভালো রাখতে যা কিছু  করার করতে হবে-এম পি সেলিম রেজা - অপরাধ সংবাদ
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে এক হাতে ছাতা, অন্য হাতে কলম- বৃষ্টির মধ্যেই পরীক্ষা দিলো শিক্ষার্থীরা৷৷ বীরগঞ্জ থানার উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন৷৷  ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ, আগুনে পুড়ে ধ্বংশ৷৷ সেতু নির্মাণে অনিয়মের অভিযোগ উপজেলা প্রকৌশলী বললেন, “আমরা এখনো কাজ শুরু করিনি” গলাচিপায় পানিতে ডুবে বুদ্ধি প্রতিবন্ধী যুবকের মৃত্যু৷৷ বাউফলে বাকপ্রতিবন্ধীকে ধ/র্ষণে; অভিযুক্ত আনোয়ার বয়াতী’ র‌্যাব-৮ এর অভিযানে গ্রেফতার৷৷  পটুয়াখালী শিল্পী কল্যাণ সমিতির বর্ষা বরণ অনুষ্ঠিত৷৷ মির্জাগঞ্জে দালালমুক্ত ভূমি অফিস গড়তে প্রশাসনের অভিযানে আটক-১”” খরস্রোতা পায়রা নদীর কড়াল থাবায় পটুয়াখালী সদরের ছোটবিঘাই ইউনিয়নের ৪টি গ্রাম প্রায় বিলীন হওয়ার পথে৷৷ জলাবদ্ধতার কবলে পটুয়াখালী শহর, দ্রুত পদক্ষেপ চান বাসিন্দারা৷৷

আইনশৃঙ্খলা পরিস্থিতি  ভালো রাখতে যা কিছু  করার করতে হবে—-এম পি সেলিম রেজা

  • প্রকাশিত: সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৫০২ বার পড়া হয়েছে

অঞ্জনা চৌধুরী, স্টাফ রিপোর্টার-  সিরাজগঞ্জ  ১ কাজিপুর আসনের নির্বাচিত এমপি সেলিম রেজা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি  ভালো রাখতে  যা কিছু  করার করতে  হবে। ৯ মার্চ অনুষ্ঠিত মাসিক আইনশৃঙ্খলা  কমিটির  সভায়   কাজিপুর  থানা,ও উপজেলা  প্রশাসন কে তিনি এমন  নির্দেশনা  প্রদান   করেন।তিনি তার বক্তব্যে কাজিপুরের বিভিন্ন সমস্য বিশেষ করে মাদক,সন্ত্রাস,চাঁদাবাজি, দুর্নীতি, নারীর প্রতি সহিংসতা, বাল্য বিয়ে,চুরি- ডাকাতি  বন্দে প্রশাসন কে  কঠোর হওয়ার আহ্বান জানান।  তিনি নির্বাচন উত্তর এবং পরে  কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ  মোস্তাফিজুর রহমান,ও পুলিশ কর্মকর্তার কর্মকাণ্ডের  প্রশংসা করেন।তিনি তার বক্তব্যে গ্রাম্য আদালতের বিচার ব্যবস্থার উপর জোর দেন।   ৯ মার্চ কাজিপুর উপজেলা পরিষদ হলরুমে  উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা কমিটির সভায়  তিনি উপরোক্ত কথাগুলো বলেন। অন্যন্যের মধ্যে  কাজিপুর থানা সরকারি মনসুর আলী কলেজের অধ্যক্ষ রেজাউল করিমরাঙ্গা, কাজিপুর থানা অফিসার ইনচার্জ  এনায়েতুর রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তার দিদারুল  আহসান,মৎস্য কর্মকর্তা হাসান মনজুরুলহক, সাবেক পৌর মেয়র ও প্রভাষক আব্দুস সালাম, মহিলা বিষয়ক কর্মকর্তা চিত্রা রানী সাহা প্রমুখ বক্তব্য রাখেন। পরে প্রধান অতিথি দশটি কলেজে ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad