1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
বরুড়ায় ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তোলন করার দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা - অপরাধ সংবাদ
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
পবিপ্রবি’র মৃত্তিকা বিজ্ঞান বিভাগের উদ্যোগে নবনিযুক্ত উপ-উপাচার্যকে সংবর্ধনা প্রদান৷৷  এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ, পটুয়াখালীতে বইছে আনন্দের বন্যা!! কুষ্টিয়ায় মায়ের ত্যাগ আর সিদ্ধার্থের পরিশ্রমে এলো কাঙ্ক্ষিত সাফল্য জিপিএ -৫৷৷ খড়মপুর শাহ্ পীর কল্লাহ্ শহীদের ওরশ উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে পুলিশ সুপার৷৷  বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য রক্ষায় জাতীয় স্বীকৃতি পেল অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালী৷৷  গলাচিপায় সর্প দংশনে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন৷৷  পটুয়াখালীতে মা/দক মা/মলায় সা/জাপ্রা/প্ত পলাতক আসামি গ্রে/প্তার৷৷ পটুয়াখালী শহরে চোরের উপদ্রুপ বৃদ্ধি, আ/ত/ঙ্কে ব্যবসায়ীরা৷৷ মাধবপুরে লরি-ট্রাকের সংঘর্ষ, সিএনজির ওপর ট্রাক উঠে নিহত ২৷৷

বরুড়ায় ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তোলন করার দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা

  • প্রকাশিত: শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ৩৯৭ বার পড়া হয়েছে

বরুড়া সংবাদদাতা :-

 

কুমিল্লার বরুড়ায় অবৈধ ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তোলন করার দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে জব্দকৃত ড্রেজার ও পাইপগুলো ভেঙে ব্যবহার অনুপযোগী করে দেওয়া হয়।


​উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বরুড়া উপজেলার খোশবাশ উত্তর ইউনিয়নের আরিফপুর বাজার সংলগ্ন মোতালেব ডাক্তারের বাড়ির পাশে অবৈধ ড্রেজার দিয়ে মাটি কাটা হচ্ছে—এমন একটি অভিযোগ আসে প্রশাসনের কাছে। অভিযোগের ভিত্তিতে বরুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসান হাফিজ ঘটনাস্থলে সরেজমিনে অভিযানে যান।​অভিযানকালে দেখা যায়, ড্রেজার ব্যবহার করে পাইপের মাধ্যমে জনৈক এনাম হুজুরের মালিকানাধীন পুকুর থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করা হচ্ছে। ঘটনার সত্যতা পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
​​মাটি কাটার ঘটনাটি মোবাইল কোর্টে বিচার্য হওয়ায়: ​মাটি কাটার সাথে জড়িত ব্যক্তিকে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
​অবৈধ কাজে ব্যবহৃত ড্রেজার মেশিন ও বিপুল পরিমাণ পাইপ ভেঙে অকেজো করে দেওয়া হয়।​এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) আহসান হাফিজ জানান, জনস্বার্থে এবং পরিবেশ রক্ষায় অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad