1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ :
কাজিপুরে  আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। ৪০ হাজার ভক্তের ঢল: কালিয়াপুর দরবার শরীফ-এ ১১৪তম ওরশ মোবারক সম্পন্ন সিরাজগন্জের কাজিপুরে  মাদকবিরোধী  অভিযান: ইয়াবাসহ এক যুবক আটক, ৩ মাসের কারাদণ্ড নিবন্ধনহীন অনলাইন পোর্টালের দৌরাত্ম্য: ‘টিভি’ নাম ভাঙিয়ে ভুয়া প্রভাব, ফলোয়ার কিনে প্রতারণার অভিযোগ রাতের অন্ধকারে মাটি কাটা, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা ৬০ হাজার যমুনা নদীতে অভিযান: ২ লাখ টাকার জাল জব্দ, এতিমখানায় বিতরণ মাছ শুধু বিএনপি নয় আওয়ামী লীগও আমাকে ভোট দিয়েছে- সংবর্ধনা অনুষ্ঠানে সেলিম রেজা এমপি পয়ালগাছা–আদ্রা ইউনিয়ন ভূমি অফিসে দুর্নীতির থাবা খতিয়ান খারিজে অতিরিক্ত আদায়, অবৈধ মাটি কাটা ও সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ বিজয়নগরের গর্ব, রাজপথের লড়াকু সৈনিক নাদিয়া পাঠান পাপনকে সংরক্ষিত নারী আসনে এমপি হিসেবে দেখতে চায় বিজয়নগরবাসী কাজিপুরে হোটেলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান- ৫০ হাজার টাকার অর্থদন্ড।

৪০ হাজার ভক্তের ঢল: কালিয়াপুর দরবার শরীফ-এ ১১৪তম ওরশ মোবারক সম্পন্ন

  • প্রকাশিত: শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:


লাকসাম উপজেলার কালিয়াপুর দরবার শরীফে ২৬ ফেব্রুয়ারি (১৩ ফাল্গুন) যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ব্যাপক জনসমাগমের মধ্য দিয়ে ১১৪তম ওরশ মোবারক ও বার্ষিকী মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রতিবছর এই দিনেই ঐতিহ্যবাহী এ মাহফিলের আয়োজন করা হয়।

প্রখ্যাত আধ্যাত্মিক সাধক হযরত মোল্লা কাজীমুদ্দিন (রহঃ)-এর স্মরণে আয়োজিত এ ওরশ মোবারকে দেশ-বিদেশ থেকে আগত প্রায় ৪০ হাজার ভক্ত-অনুসারীর সমাগম ঘটে। পুরো দরবার প্রাঙ্গণজুড়ে ছিল ভক্তদের উপস্থিতি, ধর্মীয় অনুশীলন ও ইবাদতে মুখর পরিবেশ।

মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শহিদুল্লাহ পীর সাহেবের বড় সন্তান পীরজাদা মোঃ সায়হাম উল্যাহ মেহেদী। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, আগত মুসল্লিদের মাঝে তাবারুক বিতরণ করা হয় এবং প্রায় ৮ হাজার মানুষের মধ্যে ইফতার পরিবেশন করা হয়।

দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল পবিত্র কোরআন খতম, মিলাদ মাহফিল, জিকির-আজকার এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত। ধর্মপ্রাণ মুসল্লিদের অংশগ্রহণে পুরো অনুষ্ঠানস্থল পরিণত হয় এক আধ্যাত্মিক মিলনমেলায়।

নিরাপত্তা নিশ্চিত করতে নিজস্ব পোশাকে ১২০ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করেন। পাশাপাশি লাকসাম থানা পুলিশের সদস্যরাও সার্বিক নিরাপত্তায় নিয়োজিত ছিলেন। থানার অফিসার ইনচার্জ জানান, “আমাদের মোবাইল টিম সব সময় নিরাপত্তা স্বার্থে কাজ করছে। আশা করছি, তেমন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে না।”

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, শৃঙ্খলাপূর্ণ ও শান্তিপূর্ণ পরিবেশে ১১৪তম ওরশ মোবারক সফলভাবে সম্পন্ন হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট