1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
রাতের অন্ধকারে মাটি কাটা, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা ৬০ হাজার যমুনা নদীতে অভিযান: ২ লাখ টাকার জাল জব্দ, এতিমখানায় বিতরণ মাছ শুধু বিএনপি নয় আওয়ামী লীগও আমাকে ভোট দিয়েছে- সংবর্ধনা অনুষ্ঠানে সেলিম রেজা এমপি পয়ালগাছা–আদ্রা ইউনিয়ন ভূমি অফিসে দুর্নীতির থাবা খতিয়ান খারিজে অতিরিক্ত আদায়, অবৈধ মাটি কাটা ও সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ বিজয়নগরের গর্ব, রাজপথের লড়াকু সৈনিক নাদিয়া পাঠান পাপনকে সংরক্ষিত নারী আসনে এমপি হিসেবে দেখতে চায় বিজয়নগরবাসী কাজিপুরে হোটেলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান- ৫০ হাজার টাকার অর্থদন্ড। সিরাজগন্জের কাজিপুরে হোটেলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান- ৫০ হাজার টাকার অর্থদন্ড মাতৃভাষা দিবসে শ্রদ্ধা নিবেদন ঘিরে গ্রেপ্তার ৩: বরুড়ায় উত্তেজনা, পুলিশের দাবি নিষিদ্ধ সংগঠনের সম্পৃক্ততা সাবেক আওয়ামী লীগ নেতা আবুল কালামকে ফরেস্ট চেক স্টেশনের দায়িত্ব দেওয়ার অভিযোগে বিভাগীয় বন কর্মকর্তার বিরুদ্ধে কথিত বিএনপি নেতা বাকির সিন্ডিকেট রাতের আঁধারে উজাড় করছে সদর দক্ষিণ বোয়ালজুড়ি খালপাড়

রাতের অন্ধকারে মাটি কাটা, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা ৬০ হাজার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

নাহিম হাজারী চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

 

গভীর রাতে হঠাৎ প্রশাসনের সাঁড়াশি অভিযানে থমকে যায় অবৈধ মাটি কাটার তৎপরতা। চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথ দিঘী ইউনিয়নের শাহাপুর গ্রামে অনুমতি ছাড়াই কৃষিজমি থেকে মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে ৬০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে ঘটনাস্থলে গিয়ে প্রশাসন দেখতে পায়, গভীর রাতের আঁধারে চলছিল মাটি কর্তনের কাজ। এতে ফসলি জমি ও স্থানীয় পরিবেশ মারাত্মক ক্ষতির মুখে পড়ে।
অভিযানকালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তিকে ৬০,০০০/- (ষাট হাজার) টাকা জরিমানা করা হয় এবং অবিলম্বে মাটি কাটা বন্ধের নির্দেশ দেওয়া হয়। এ সময় সংশ্লিষ্টদের কঠোরভাবে সতর্ক করা হয়—ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধ মাটি কাটার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। যে কোনো মূল্যে কৃষিজমি ও পরিবেশ রক্ষা করা হবে।
স্থানীয় বাসিন্দারা বলেন, “গভীর রাতে এমন অভিযান প্রমাণ করে প্রশাসন এখন সক্রিয়। আমরা চাই এ অভিযান নিয়মিত হোক।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট