1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
মাতৃভাষা দিবসে শ্রদ্ধা নিবেদন ঘিরে গ্রেপ্তার ৩: বরুড়ায় উত্তেজনা, পুলিশের দাবি নিষিদ্ধ সংগঠনের সম্পৃক্ততা - অপরাধ সংবাদ
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
পবিপ্রবি’র মৃত্তিকা বিজ্ঞান বিভাগের উদ্যোগে নবনিযুক্ত উপ-উপাচার্যকে সংবর্ধনা প্রদান৷৷  এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ, পটুয়াখালীতে বইছে আনন্দের বন্যা!! কুষ্টিয়ায় মায়ের ত্যাগ আর সিদ্ধার্থের পরিশ্রমে এলো কাঙ্ক্ষিত সাফল্য জিপিএ -৫৷৷ খড়মপুর শাহ্ পীর কল্লাহ্ শহীদের ওরশ উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে পুলিশ সুপার৷৷  বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য রক্ষায় জাতীয় স্বীকৃতি পেল অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালী৷৷  গলাচিপায় সর্প দংশনে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন৷৷  পটুয়াখালীতে মা/দক মা/মলায় সা/জাপ্রা/প্ত পলাতক আসামি গ্রে/প্তার৷৷ পটুয়াখালী শহরে চোরের উপদ্রুপ বৃদ্ধি, আ/ত/ঙ্কে ব্যবসায়ীরা৷৷ মাধবপুরে লরি-ট্রাকের সংঘর্ষ, সিএনজির ওপর ট্রাক উঠে নিহত ২৷৷

মাতৃভাষা দিবসে শ্রদ্ধা নিবেদন ঘিরে গ্রেপ্তার ৩: বরুড়ায় উত্তেজনা, পুলিশের দাবি নিষিদ্ধ সংগঠনের সম্পৃক্ততা

  • প্রকাশিত: রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৪১ বার পড়া হয়েছে

ডেক্স রিপোর্ট

 

কুমিল্লার বরুড়া উপজেলায় মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদনকে কেন্দ্র করে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনাকে ঘিরে উপজেলার দক্ষিণাঞ্চলে রাজনৈতিক নেতাকর্মীদের মাঝে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বরুড়া উপজেলার বটতলী এলাকার “একাত্তরের রণাঙ্গন” শহীদ বীর মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। ওই কর্মসূচিতে অংশগ্রহণের জের ধরে রোববার দুপুরে পয়ালগাছা বাজার এলাকা থেকে দুইজনকে গ্রেপ্তার করে বরুড়া থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন—
মাইনুল ইসলাম (ব্যবসায়ী, পয়ালগাছা বাজার)
গোলাম রহমান সুজন (সেলুন ব্যবসায়ী, বটতলী বাজার)

আড্ডা ইউনিয়ন  পিলগিরি গ্রামের ছাত্রলীগ কর্মী তানভীর শাহজী

এলাকাবাসী ও স্বজনদের দাবি, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পূর্বে থানায় কোনো মামলা বা অভিযোগ ছিল না। শুধুমাত্র জাতীয় দিবসের কর্মসূচিতে অংশগ্রহণের কারণেই তাদের আটক করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এ বিষয়ে বরুড়া থানার তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে কথা হলে তিনি জানান, “নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের ব্যানারে মিছিল-মিটিং করার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং মামলা করা হবে।”
ঘটনার পর থেকে বিশেষ করে পয়ালগাছা ইউনিয়নসহ আশপাশের এলাকায় রাজনৈতিক অঙ্গনে চাপা উত্তেজনা বিরাজ করছে। সম্ভাব্য ধরপাকড়ের আশঙ্কায় অনেকেই এলাকা ছেড়ে আত্মগোপনে রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এ বিষয়ে প্রশাসনের পরবর্তী পদক্ষেপ ও মামলার অগ্রগতি নিয়ে স্থানীয়দের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad