1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাবেক আওয়ামী লীগ নেতা আবুল কালামকে ফরেস্ট চেক স্টেশনের দায়িত্ব দেওয়ার অভিযোগে বিভাগীয় বন কর্মকর্তার বিরুদ্ধে কথিত বিএনপি নেতা বাকির সিন্ডিকেট রাতের আঁধারে উজাড় করছে সদর দক্ষিণ বোয়ালজুড়ি খালপাড় সিরাজগন্জের কাজিপুরে ১১ বস্তা ঘোড়ার মাংস জব্দ, আটক ২ কাজিপুরে ই টেন্ডারের লটারি উদ্বোধন কাজিপুরে রমজান উপলক্ষে ন্যায্য মূল্য দোকান উদ্বোধন প্রকল্প পরিদর্শনের আড়ালে অর্থ আদায়! চৌদ্দগ্রাম পিআইও’র বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ। কাজিপুরে বাজার মনিটরিং জোরদার করেছে কাজিপুর উপজেলা প্রশাসন। কৃষি থেকে গণপূর্ত—সবখানেই কুমিল্লার দাপট: মন্ত্রিসভায় বড় চমক কাজিপুরে খোলা বাজারে টিসিবির পণ্য বিক্রির উদ্বোধন মন্ত্রীসভায় ডাক পেয়েছেন বরুড়ার নবনির্বাচিত এমপি জাকারিয়া তাহের সুমন

কথিত বিএনপি নেতা বাকির সিন্ডিকেট রাতের আঁধারে উজাড় করছে সদর দক্ষিণ বোয়ালজুড়ি খালপাড়

  • প্রকাশিত: শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

 

কুমিল্লা সদর দক্ষিণে কথিত বিএনপি নেতা পরিচয়দানকারী আব্দুল্লাহ আল বাকির বিরুদ্ধে কৃষিজমি ও খাল থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে মামলা দায়ের হয়েছে। একই সঙ্গে সদর দক্ষিণ উপজেলার বোয়ালজুড়ি খালপাড়ে তার সিন্ডিকেটের মাধ্যমে রাতের আঁধারে মাটি কাটার অভিযোগও সামনে এসেছে, যা নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল্লাহ আল বাকি, পিতা-মৃত রোশন আলী, সাং—সুয়াগাজী পশ্চিম বাজার, সদর দক্ষিণ, কুমিল্লা। তিনি বিএনপির নেতা পরিচয় ব্যবহার করে কুমিল্লার সদর দক্ষিণ, লালমাই ও চৌদ্দগ্রামসহ বিভিন্ন এলাকায় সিন্ডিকেটের মাধ্যমে অবৈধ মাটি ব্যবসার আধিপত্য বিস্তার করেছেন বলে অভিযোগ রয়েছে। কৃষিজমি, নদী, খাল, বিল ও ফাঁকা জমি থেকে মাটি কেটে তিনি কোটি কোটি টাকার মালিক হয়েছেন বলেও অভিযোগ করেন স্থানীয়রা।

অনুসন্ধানে জানা গেছে, আব্দুল্লাহ আল বাকি বিএনপির কোনো আনুষ্ঠানিক পদে না থাকলেও দলীয় পরিচয় ব্যবহার করে প্রভাব বিস্তার করে আসছেন। আন্দোলনের পর থেকে তিনি অর্ধ কোটি টাকার দামী গাড়িতে চলাফেরা করছেন বলেও স্থানীয়রা জানিয়েছেন।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ইউনিয়নের পূর্ব সাহাপুর এলাকায় কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে আব্দুল্লাহ আল বাকিসহ পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাতে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সীমা আক্তার বাদী হয়ে চৌদ্দগ্রাম মডেল থানায় মামলাটি দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৩০ ডিসেম্বর রাত সাড়ে ১২টার দিকে কৃষিজমি থেকে ভেকু দিয়ে মাটি কাটার খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ সাফকাত আলীর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় পুলিশ ও আনসার সদস্যরা অভিযানে অংশ নেন।

তবে মোবাইল কোর্টের উপস্থিতি টের পেয়ে মাটি কাটার সঙ্গে জড়িতরা ভেকু ফেলে পালিয়ে যায়। পালানোর আগে ভেকুর ব্যাটারি খুলে নেওয়ায় সেটি জব্দ করা সম্ভব হয়নি।

মামলায় আব্দুল্লাহ আল বাকির পাশাপাশি মো. নাদিম, আব্দুল ওহাব, শাখাওয়াত হোসেন চৌধুরী ও আবু তাহেরের নাম উল্লেখ করা হয়েছে। উপজেলা প্রশাসনের দাবি, অনুমতি ছাড়া কৃষিজমি থেকে মাটি কাটার ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে এবং আশপাশের জমির ফসল ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় অভিযোগ আনা হয়েছে।

এদিকে সদর দক্ষিণ উপজেলার বোয়ালজুড়ি খালপাড় এলাকায় আব্দুল্লাহ আল বাকির সিন্ডিকেট দীর্ঘদিন ধরে রাতের আঁধারে অবৈধভাবে মাটি কাটছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানান, গভীর রাতে ভেকু ও ট্রাক্টরের মাধ্যমে খালপাড়ের মাটি কেটে বিভিন্ন স্থানে বিক্রি করা হচ্ছে। এতে খালপাড় ভেঙে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে এবং পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে।

স্থানীয়দের দাবি, প্রভাবশালী চক্রের কারণে এসব কর্মকাণ্ড বন্ধ করা সম্ভব হচ্ছে না। তারা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

চৌদ্দগ্রাম মডেল থানার পুলিশ জানিয়েছে, দায়ের করা মামলার বিষয়ে তদন্ত চলছে এবং অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট