1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
কাজিপুরে ই টেন্ডারের লটারি উদ্বোধন কাজিপুরে রমজান উপলক্ষে ন্যায্য মূল্য দোকান উদ্বোধন প্রকল্প পরিদর্শনের আড়ালে অর্থ আদায়! চৌদ্দগ্রাম পিআইও’র বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ। কাজিপুরে বাজার মনিটরিং জোরদার করেছে কাজিপুর উপজেলা প্রশাসন। কৃষি থেকে গণপূর্ত—সবখানেই কুমিল্লার দাপট: মন্ত্রিসভায় বড় চমক কাজিপুরে খোলা বাজারে টিসিবির পণ্য বিক্রির উদ্বোধন মন্ত্রীসভায় ডাক পেয়েছেন বরুড়ার নবনির্বাচিত এমপি জাকারিয়া তাহের সুমন ঘুমন্ত পরিবারের ওপর হা’ম’লা: হোমনায় প্রবাসীর স্ত্রী-সন্তানকে হ’ত্যা বিজিবির টহলে ভেস্তে গেল চোরাকারবারিদের পরিকল্পনা, লাখো টাকার শাড়ি–সিগারেট উদ্ধার কুমিল্লা-৮ বরুড়ায় শান্তিপূর্ণ ও উৎসবমুখর ভোট, ইতিহাস রচনা করলেন ভোটাররা

কাজিপুরে ই টেন্ডারের লটারি উদ্বোধন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

অঞ্জনা চৌধুরী, স্টাফ রিপোর্টার:-

 

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার এডিবি কার্যক্রমে অংশগ্রহণকারীর ঠিকাদারদের মধ্যে ই লটারি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে ই লটারি ড্র অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান। লটারিতে উপজেলার ১২টি ইউনিয়নের জন্য ১২ জন ঠিকাদার নির্বাচিত হন। এদের মধ্যে মাইজবাড়ি ইউনিয়নের ১৮৩ জন আবেদনকারীর মধ্যে মেসার্স এসপিএস ইঞ্জিনিরস নির্বাচিত হন। সোনামুখী ইউনিয়নের আবেদনকৃত ১০৯ জনের মধ্যে এমডি আব্দুল আওয়াল, গালদানি ইউনিয়নে ২০৮ জনের মধ্যে মারি গোল্ড হস্তশিল্প, খাসরা বাড়ি ইউনিয়নের ৯৪ জনের মধ্যে মেসার্স সাদিক ট্রেডার্স, নিশ্চিন্তপুর ইউনিয়নে ১০৮ জনের মধ্যে এম এস সামিউল এন্টারপ্রাইজ, চালিতাডাঙ্গা ইউনিয়নের ২০১ জনের মধ্যে এস এম বিসমিল্লাহ ট্রেডার্স, কাজিপুর সদর ইউনিয়নের ২০১জনের মধ্যে মেসার্স আলিফ ট্রেডার্স, টিকানি ইউনিয়নের ৯৪ জনের মধ্যে সামির ইন্টারপ্রাইজ, শুকগাছা ইউনিয়নের ১৬৯ জনের মধ্যে মেসার্স বিশাল এন্টারপ্রাইজ, চর গিরিশ ইউনিয়নে ৯৪ জুনের মধ্যে মেসার্স ইসলাম ট্রেডার্স, নাটোয়ারপাড়া ৯৫ জনের মধ্যে ঐশী কনস্ট্রাকশন এবং মনসুরনগরে ১২৬ জুনের মধ্যে মেসার্স বি ইন্টারপ্রাইজ নির্বাচিত হন। ই লটারি পরিচালনা করেন কাজিপুর উপজেলা প্রকৌশলী এ কে এম হেদায়েতুল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন প্রকৌশলীর কার্যালয়ের কর্মকর্তা, ঠিকাদার এবং গণমাধ্যম কর্মী গণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য চলিত ২০২৫-২০২৬ অর্থ বছরের রাজস্ব খাতে ১কোটি ৩ লক্ষ এবং উন্নয়ন খাতে ১ কোটি ৮ লক্ষ,মোট২ কোটি ১১লক্ষ টাকা উন্নয়ন কাজে বাস্তবায়ন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট