1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
সর্বশেষ :
প্রকল্প পরিদর্শনের আড়ালে অর্থ আদায়! চৌদ্দগ্রাম পিআইও’র বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ। কাজিপুরে বাজার মনিটরিং জোরদার করেছে কাজিপুর উপজেলা প্রশাসন। কৃষি থেকে গণপূর্ত—সবখানেই কুমিল্লার দাপট: মন্ত্রিসভায় বড় চমক কাজিপুরে খোলা বাজারে টিসিবির পণ্য বিক্রির উদ্বোধন মন্ত্রীসভায় ডাক পেয়েছেন বরুড়ার নবনির্বাচিত এমপি জাকারিয়া তাহের সুমন ঘুমন্ত পরিবারের ওপর হা’ম’লা: হোমনায় প্রবাসীর স্ত্রী-সন্তানকে হ’ত্যা বিজিবির টহলে ভেস্তে গেল চোরাকারবারিদের পরিকল্পনা, লাখো টাকার শাড়ি–সিগারেট উদ্ধার কুমিল্লা-৮ বরুড়ায় শান্তিপূর্ণ ও উৎসবমুখর ভোট, ইতিহাস রচনা করলেন ভোটাররা তারেক রহমানকে ভুটা‌নের প্রধানমন্ত্রী: ‘একসঙ্গে কাজ করার আশায় রইলাম সিরাজগঞ্জ -১ আসনে জয়ী বিএনপির সেলিম রেজা।

প্রকল্প পরিদর্শনের আড়ালে অর্থ আদায়! চৌদ্দগ্রাম পিআইও’র বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ।

  • প্রকাশিত: বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

অনলাইন ডেক্স

 

চৌদ্দগ্রাম উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্রকৌশলী আবুল কালাম আজাদের বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতি ও অসৌজন্যমূলক আচরণের অভিযোগ এনে কুমিল্লা জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগে বলা হয়, গত ১৯ মে ২০২৫ সালে চৌদ্দগ্রামে যোগদানের পর মাত্র ৯ মাসের ব্যবধানে পিআইওকে ঘিরে উপজেলাজুড়ে একাধিক অনিয়মের অভিযোগ ওঠে। অভিযোগ রয়েছে, তিনি নিজে ঠিকাদারির সঙ্গে সম্পৃক্ত থেকে আত্মীয় পরিচয়ে নোঃ আল আমিন নামের এক ব্যক্তিকে ‘ইঞ্জিনিয়ার’ পরিচয়ে ব্যবহার করে বিভিন্ন প্রকল্প তদারকি করাচ্ছেন।
সূত্রের দাবি, ২০২৫-২৬ অর্থবছরের অধিকাংশ চলমান প্রকল্প পরিদর্শন করেন আল আমিন। পরিদর্শনের নামে সংশ্লিষ্টদের কাছ থেকে নিয়মিত অর্থ আদায়ের অভিযোগও উঠেছে। শ্রীপুর ইউনিয়নের ৫৫নং প্রকল্প পরিদর্শনে গিয়ে আল আমিন ও জাহিদ হাছান নামের অপর এক ব্যক্তি প্রকল্প সেক্রেটারির কাছে ২০ হাজার টাকা দাবি করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। টাকা না দিলে নেতিবাচক প্রতিবেদন দেওয়ার হুমকি দেওয়া হয় বলেও দাবি করা হয়েছে। পরবর্তীতে পিআইও নিজেও সরেজমিনে গিয়ে একই ধরনের চাপ সৃষ্টি করেন বলে অভিযোগকারীর বক্তব্য।
এছাড়া পিআইও’র বিরুদ্ধে অফিস সময় মেনে না চলা, অফিস সহায়ককে দিয়ে ব্যক্তিগত কাজ করানো, দীর্ঘ সময় অফিসে ঘুমানো এবং সাংবাদিক ও জনপ্রতিনিধিদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ রয়েছে।
অভিযোগকারী জানান, বিষয়টি জানতে চাইলে পিআইও ক্ষিপ্ত হয়ে অপমানজনক ভাষা ব্যবহার করেন এবং সাংবাদিকদের তুচ্ছ-তাচ্ছিল্য করেন। এমনকি ব্যক্তিগত ও পারিবারিক বিষয় নিয়েও কটূক্তি করেন বলে অভিযোগে দাবি করা হয়েছে।
এ বিষয়ে কুমিল্লা জেলা ত্রাণ ও পুনর্বাসন দপ্তর-এর প্রধান আবেদ খানকে অবহিত করা হলে তিনি দুঃখ প্রকাশ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। তবে অভিযোগ রয়েছে, এ বার্তা পিআইও’র কাছে পৌঁছানোর পর তিনি ঔদ্ধত্যপূর্ণ মন্তব্য করে বলেন—“জেলা প্রধানের কথায় সবকিছু চলে না।”
এর আগে উপজেলা সিনিয়র সাংবাদিক কাজী সেলিম তার সঙ্গে দেখা করতে গেলে পিআইও তাকে কক্ষে প্রবেশ করতে দেননি বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় স্থানীয় সাংবাদিক মহল ও সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
অভিযোগকারী দ্রুত তদন্তপূর্বক অভিযোগের সত্যতা যাচাই করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট