1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
কৃষি থেকে গণপূর্ত—সবখানেই কুমিল্লার দাপট: মন্ত্রিসভায় বড় চমক কাজিপুরে খোলা বাজারে টিসিবির পণ্য বিক্রির উদ্বোধন মন্ত্রীসভায় ডাক পেয়েছেন বরুড়ার নবনির্বাচিত এমপি জাকারিয়া তাহের সুমন ঘুমন্ত পরিবারের ওপর হা’ম’লা: হোমনায় প্রবাসীর স্ত্রী-সন্তানকে হ’ত্যা বিজিবির টহলে ভেস্তে গেল চোরাকারবারিদের পরিকল্পনা, লাখো টাকার শাড়ি–সিগারেট উদ্ধার কুমিল্লা-৮ বরুড়ায় শান্তিপূর্ণ ও উৎসবমুখর ভোট, ইতিহাস রচনা করলেন ভোটাররা তারেক রহমানকে ভুটা‌নের প্রধানমন্ত্রী: ‘একসঙ্গে কাজ করার আশায় রইলাম সিরাজগঞ্জ -১ আসনে জয়ী বিএনপির সেলিম রেজা। কাজিপুরের জনগণ ১২ তারিখ ধানের শীষের ভোট  বিপ্লব ঘটাবে ইনশাল্লাহ – সেলিম রেজা বরুড়ায় পোলিং এজেন্টদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

ঘুমন্ত পরিবারের ওপর হা’ম’লা: হোমনায় প্রবাসীর স্ত্রী-সন্তানকে হ’ত্যা

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৫ বার পড়া হয়েছে

মোহাম্মদ এমরান হোসেন রিটন কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি 

কুমিল্লা জেলার হোমনা উপজেলার ঘারমোড়া ইউনিয়নের উত্তর মনিপুর গ্রামে গভীর রাতে এক হৃদয়বিদারক ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা এক প্রবাসী পরিবারের ওপর হামলা চালিয়ে স্ত্রী ও দুই সন্তানকে গলা কেটে হত্যা করেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
নিহতরা হলেন প্রবাসী জহিরুল ইসলামের স্ত্রী, তার ছেলে এবং প্রবাসী সাত্তারের ছেলে। তারা সবাই মোঃ তরফ আলীর নাতি-নাতনি বলে জানা গেছে।
এই মর্মান্তিক ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, রাতের আঁধারে নিজ বাসায় এ নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং লাশ উদ্ধার করে প্রাথমিক তদন্ত শুরু করেছে। তবে এ বিষয়ে বক্তব্য জানতে হোমনা থানার অফিসার ইনচার্জকে একাধিকবার ফোন করা হলেও তাকে পাওয়া যায়নি।
হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত এবং কী কারণে এ ঘটনা ঘটেছে—তাৎক্ষণিকভাবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার রহস্য উদ্ঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় পুরো উপজেলাজুড়ে শোক ও উদ্বেগ বিরাজ করছে। স্থানীয়দের দাবি, দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট