1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
কুমিল্লা-৮ বরুড়ায় শান্তিপূর্ণ ও উৎসবমুখর ভোট, ইতিহাস রচনা করলেন ভোটাররা - অপরাধ সংবাদ
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
সর্বশেষ :
অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধ ও আইনানুগ ব্যবস্থা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। ‎ সিরাজগন্জের কাজীপুর উপজেলা আইন শৃঙ্খলা মাসিক মিটিং সভা অনুষ্ঠিত৷৷      ঢাকা, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, চট্টগ্রাম, ফরিদপুর ও গাজীপুরে সেনাবাহিনী মোতায়েন৷৷   টেলিভিশন চ্যানেলের ওয়েবসাইটের অনুকরণে অপতথ্য ছড়ানোর কাজে ব্যবহৃত ১৬ টি ভুয়া ওয়েবসাইট ও ৪০০ অ্যাকাউন্ট চিহ্নিত’৷৷  ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ‘১৪ মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার৷৷  জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) অনিয়ম ঠেকাতে  নির্বাচন ভবনের আশপাশের অবৈধ কম্পিউটারের দোকান উচ্ছেদে ইসির চিঠি৷৷  ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু ২, হাসপাতালে ২২০৷৷ বাউফলে নেই শিক্ষার্থী তবুও চলছে ১৭জন শিক্ষক-কর্মচারী নিয়ে শিক্ষা কার্যক্রম! পটুয়াখালীতে সাগর উত্তাল, মাছের অকাল, নিরাপদ আশ্রয়ে হাজার হাজার মাছধরা ট্রলার৷ মসজিদ থেকে ২ লক্ষাধিক টাকা চুরি, সিসিটিভি দেখে আটক ২

কুমিল্লা-৮ বরুড়ায় শান্তিপূর্ণ ও উৎসবমুখর ভোট, ইতিহাস রচনা করলেন ভোটাররা

  • প্রকাশিত: শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৮৩ বার পড়া হয়েছে

 

প্রতিনিধি;-

কুমিল্লা-৮ (২৫৬) আসনে বৃহস্পতিবার অভূতপূর্ব উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট, ২০২৬-এর ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ভোটাররা উৎসাহের সঙ্গে ভোট দিয়ে নতুন ইতিহাস সৃষ্টি করেছেন।
এই আসনে দেশের অন্যান্য এলাকার ন্যায় বাংলাদেশ সেনাবাহিনীসহ বরুড়া থানা ও বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষ নির্বাচনকে উৎসবমুখর, অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও স্বচ্ছভাবে আয়োজনের জন্য পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করেছে। ভোটগ্রহণ চলাকালীন আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে ছিল।
কুমিল্লা-৮ আসনের সহকারী রিটার্নিং অফিসার ও বরুড়া উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রনি এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বরুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আহসান হাফিজ জানান, সকাল ৭:৩০ মিনিটে ভোটগ্রহণ শুরু হয়। সকাল থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন কেন্দ্রগুলোতে বিপুল সংখ্যক পুরুষ ও মহিলা ভোটার লাইনে দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
বিশেষভাবে নতুন নিবন্ধিত তরুণ ভোটাররা প্রথমবারের মতো অংশগ্রহণ করে সক্রিয় ও প্রতিশ্রুতিবদ্ধ নেতৃত্ব নির্বাচন করার উদ্দীপনা দেখিয়েছেন। নারী ভোটারদের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য। ভোটগ্রহণের পুরো সময়টিতে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
নির্বাচনী এলাকায় সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র‌্যাব, আনসার-ভিডিপি এবং অন্যান্য সংস্থার সদস্যরা ভোটার ও সর্বস্তরের জনগণের নিরাপত্তা নিশ্চিত করেছেন।
কুমিল্লা-৮ (২৫৬) আসনে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচনের সফল আয়োজনের জন্য সকল রাজনৈতিক দলের নেতাকর্মী এবং জনগণকে আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে। পাশাপাশি নির্বাচনী দায়িত্ব পালনকারী আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও কর্মকর্তাদেরও ধন্যবাদ জানানো হয়েছে।
বরুড়া থানার অফিসার ইনচার্জ ওসি আজহারুল ইসলাম জানান, “আমার উপর যে দায়িত্ব ছিল, আমি আমার সাধ্যমত চেষ্টা করেছি। দায়িত্ব পালন কতটুকু করতে পেরেছি জানি না, বাকিটা মিডিয়া কর্মরত সাংবাদিক ভাইয়েরা দেখেছেন।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad