1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রশাসনকে  নিরপেক্ষ দায়িত্ব পালনের নির্দেশ সেনাপ্রধানের ১৫, থেকে ১৮ ফেব্রুয়ারির মধ্যেই নতুন সরকার দায়িত্ব নিতে পারে।—–প্রধান উপদেষ্টার প্রেস সচিব আচরণবিধি লঙ্ঘন করে তিন শতাধিক লোকের খাবারের আয়োজন করায় বিএনপি কর্মীকে জরিমানা নারীদের ইজ্জত নিয়ে খেলছেন, ব্যালটে তারা এর জবাব দেবেন-সেলিম রেজা সাকিবকে দলে না চাওয়া মানে বোকার স্বর্গে বাস করা, বলছেন সালাহউদ্দীন বাঞ্ছারামপুরে ৮০০ পিস ইয়াবাসহ নারীসহ দুই মাদক কারবারি গ্রেফতার নির্বাচনে শৃঙ্খলা ভঙ্গের কোনো সুযোগ নেই আইনশৃঙ্খলা বাহিনী পুরোপুরি প্রস্তুত—স্বরাষ্ট্র উপদেষ্টা কুমিল্লায় নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথবাহিনীর টহল। ভোরের আগুন কেড়ে নিল জীবনের সম্বল—গৌরীপুর বাজারে সর্বনাশ। সরাইল উপজেলা যুবদলের সদস্য সচিবসহ ৯ নেতা বহিষ্কার।

আচরণবিধি লঙ্ঘন করে তিন শতাধিক লোকের খাবারের আয়োজন করায় বিএনপি কর্মীকে জরিমানা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুরে সংবাদদাতা :-  লক্ষ্মীপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করে তিন শতাধিক লোকের খাবারের আয়োজন করায় এক বিএনপি কর্মীকে জরিমানা করেছেন ভ্রামমাণ আদালত।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলা হাজিরপাড়া ইউনিয়নের কাজী কালেয়েতপুর গ্রামে এ আয়োজন করা হয়।
এ খবর পেয়ে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অভি দাশ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় ঘটনার সত্যতা প্রমাণ হওয়ায় বিএনপি কর্মী শহীদকে ১০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট।
ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্র জানায়, হাজিরপাড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) লক্ষ্মীপুর-৩ আসনের বিএনপির প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির গণসংযোগ রয়েছে। এ উপলক্ষ্যে কাজী কালেয়েতপুর এলাকায় তিনশতাধিক লোকের খাবারের আয়োজন চলছিল। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, ভোটের আগে প্রার্থীর পক্ষে বড় ধরনের খাওয়া-দাওয়া বা গণভোজের আয়োজন করা নিষেধ রয়েছে। এটি নির্বাচন আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।‎সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভি দাশ বলেন, তিন শতাধিক লোকের জন্য ধানের শীষের প্রার্থীর পক্ষে গণভোজের আয়োজন করেন শহিদ নামে এক বিএনপি কর্মী। এটি আচরণবিধি লঙ্ঘন। এতে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট