1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
কুমিল্লায় নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথবাহিনীর টহল। - অপরাধ সংবাদ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
সর্বশেষ :
দাউদপুর পাবলিক স্কুলে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কাজিপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত আবু বক্কর সিদ্দিক কতৃক সাংবাদিক আরিফুল ইসলাম ফারহান এর উপর মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন সরাইলে মেঘনা নদীর তীরে অবৈধ বালু ও মাটি উত্তোলন বিরোধী অভিযান: ৮ জনের জেল, বিপুল সরঞ্জাম ধ্বংস বেপরোয়া ড্রাম ট্রাকের চাপায় নীলফামারীতে দুই ভাই নি’হ’ত, আহত ১ খুলনায় সড়ক দুর্ঘ’ট’নায় নি’হ’ত ২ জন সিরাজগন্জের কাজিপুরে  বর্ণিল আয়োজনে  বাংলা নববর্ষবরণ নানা আয়োজনে কাজিপুরে আফজাল হোসেন মেমোরিয়াল কলেজের নববর্ষ উদযাপন বিজয়নগরে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন কাজিপুরে মুনলাইট স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত

কুমিল্লায় নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথবাহিনীর টহল।

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫৮ বার পড়া হয়েছে

নাহিম হাজারী চৌদ্দগ্রাম প্রতিনিধি।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় যৌথবাহিনীর টহল কার্যক্রম পরিচালিত হয়েছে।

আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকাল ৪টা থেকে ৬টা পর্যন্ত সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা ও জোড়কানন পশ্চিম ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এ টহল পরিচালনা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজীব তালুকদারের নেতৃত্বে পরিচালিত এই টহলে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি), বাংলাদেশ পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা অংশ নেন।
টহল চলাকালে সুয়াগঞ্জ বাজার, চৌয়ারা বাজারসহ আশপাশের বিভিন্ন এলাকায় স্থানীয় জনসাধারণের সঙ্গে মতবিনিময় করা হয়। এ সময় নির্বাচনকালীন সার্বিক পরিস্থিতি সম্পর্কে জনগণকে আশ্বস্ত করা হয় এবং সকলকে নির্ভয়ে ভোট প্রদানে উৎসাহিত করা হয়। পাশাপাশি নির্বাচনকালীন সময়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সকলের প্রতি সহিষ্ণু ও সচেতন থাকার আহ্বান জানানো হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার বলেন, নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের যৌথ টহল কার্যক্রম আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট