1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
সরাইল উপজেলা যুবদলের সদস্য সচিবসহ ৯ নেতা বহিষ্কার। - অপরাধ সংবাদ
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন মাদক পাচারে নারীর সম্পৃক্ততা, বিজিবির অভিযানে ১৯ কেজি গাঁজা উদ্ধার বীরগঞ্জের কাজল গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আদিবাসী মহিলার মৃত্যু। ব্রাজিল প্রেমে দেড় লাখ টাকা খরচ, পতাকার রঙে বাড়ি রাঙালেন আখাউড়ার রুবেল পটুয়াখালীতে আর্জন্টিনিয়ার হাজার হাজার সমর্থকদের অংশগ্রহনে বর্ণাঢ্য র‍্যালী  বিরামপুরে মাদকের বিরুদ্ধে পুলিশের চিরুনি অভিযান, ট্যাপেন্টাডলসহ তিন কারবারি গ্রেফতার বীরগঞ্জে ৯৪ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার পুলিশ সুপারের ই-মেইল হ্যাকের চেষ্টায় ব্রাহ্মণবাড়িয়ায় সাইবার প্রতারক গ্রেফতার কাজিপুরে জব্দকৃত চালের নিলাম অনুষ্ঠিত বাউফলে বাক্ প্রতিবন্ধী অন্ধ কিশোরীকে ধ/র্ষণ, ধ/র্ষক গ্রেফতার

সরাইল উপজেলা যুবদলের সদস্য সচিবসহ ৯ নেতা বহিষ্কার।

  • প্রকাশিত: রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৩২ বার পড়া হয়েছে

আবদুল্লাহ আল হৃদয়ঃ-

ব্রাহ্মণবাড়িয়া দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা জাতীয়তাবাদী যুবদলের সদস্য সচিব নূর আলমসহ ৯ জন নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। রোববার (১ ফেব্রুয়ারি ২০২৬) যুবদলের কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
বহিষ্কৃত নেতারা হলেন— সরাইল উপজেলা যুবদলের সদস্য সচিব নূর আলম, সাবেক সহ-সভাপতি আব্দুর রাকিব, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল বারেক হোসেন, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন ও সাবেক সদস্য আহাদ মিয়া।
ইউনিয়ন পর্যায়ের নেতাদের মধ্যে বহিষ্কৃত হয়েছেন— সরাইল সদর ইউনিয়ন যুবদলের যুগ্ম-আহ্বায়ক ইমরান খান হিরু, কালীকচ্ছ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শেখ আতাউর রহমান, যুগ্ম-আহ্বায়ক রাকিব হোসেন এবং অরুয়াইল ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক সোহেল মিয়া।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা অমান্য এবং সংগঠনবিরোধী কাজে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এই বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, “সংগঠনের শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে দল অত্যন্ত কঠোর। দলীয় সিদ্ধান্ত অমান্য করে যারা শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িয়েছেন, তাদের বিরুদ্ধে কেন্দ্র এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে।”
উল্লেখ্য যে, এর আগেও দলীয় শৃঙ্খলা ভঙ্গের একই অভিযোগে সরাইল উপজেলা যুবদলের আরও ৬ জন নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছিল। তৃণমূল পর্যায়ে দলের চেইন অব কমান্ড বজায় রাখতেই কেন্দ্র থেকে এই ধারাবাহিক কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট