1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
সর্বশেষ :
তিতাসের মোহনপুর ফেরিঘাটে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার বরুড়ার ১৫ ইউনিয়ন ও পৌরসভায় গণসংযোগ—ধানের শীষে ভোট প্রার্থনায় জিয়া প্রবাসী ফোরাম আমি নির্বাচিত হলে জেলায় একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবো– ব্যারিস্টার রুবিন ফারহানা       বি এন পির  ইশতেহার ঘোষনা৷  ইশতেহারের স্লোগান হলো   ‘সবার আগে বাংলাদেশ’।করব কাজ, গড়ব দেশ’ ‘সবার আগে বাংলাদেশ’।ইশতেহারে ৯ প্রধান প্রতিশ্রুতি ও ৫১ দফা বাস্তবায়নের অঙ্গীকার ৫ আগস্টের পর একটি বড় দলের নেতা-কর্মীরা মামলা বাণিজ্য, চাঁদাবাজি ও দখলবাজিতে জড়িয়ে সাধারণ মানুষকে অতিষ্ঠ করে তুলেছে। ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রশাসনকে  নিরপেক্ষ দায়িত্ব পালনের নির্দেশ সেনাপ্রধানের ১৫, থেকে ১৮ ফেব্রুয়ারির মধ্যেই নতুন সরকার দায়িত্ব নিতে পারে।—–প্রধান উপদেষ্টার প্রেস সচিব আচরণবিধি লঙ্ঘন করে তিন শতাধিক লোকের খাবারের আয়োজন করায় বিএনপি কর্মীকে জরিমানা নারীদের ইজ্জত নিয়ে খেলছেন, ব্যালটে তারা এর জবাব দেবেন-সেলিম রেজা সাকিবকে দলে না চাওয়া মানে বোকার স্বর্গে বাস করা, বলছেন সালাহউদ্দীন

হাতিয়ায় ফেরি উদ্বোধনই কাল হলো: রাজনৈতিক সংঘর্ষে ১০ জন আহত।

  • প্রকাশিত: শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ৮১ বার পড়া হয়েছে

ডেক্স রিপোর্ট

হাতিয়ায় ফেরি সার্ভিস উদ্বোধনকে কেন্দ্র করে বিএনপি–এনসিপি সংঘর্ষ, আহত ১০
নোয়াখালীর হাতিয়ায় ফেরি সার্ভিস উদ্বোধনকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এনসিপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে হাতিয়ার নলচিরা ঘাট এলাকায় এ সংঘর্ষ ঘটে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হয়।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিআইডব্লিউটিএর উদ্যোগে নোয়াখালীর চেয়ারম্যান ঘাট থেকে হাতিয়ার নলচিরা ঘাটে ফেরি সার্ভিস উদ্বোধন উপলক্ষে পৃথকভাবে বিএনপি ও এনসিপির নেতাকর্মীরা এলাকায় অবস্থান নেন। এ সময় ব্যানার–ফেস্টুন ও নেতৃত্বের বিষয়কে কেন্দ্র করে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষের সময় উভয় পক্ষ লাঠিসোঁটা ব্যবহার করলে বেশ কয়েকজন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং গুরুতর আহত দু’জনকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
ঘটনার খবর পেয়ে হাতিয়া থানা পুলিশ ও নৌ-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। সংঘর্ষের ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে হাতিয়াবাসীর দাবির প্রেক্ষিতে চালু হওয়া ফেরি সার্ভিস উদ্বোধন ঘিরে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট