1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
কুমিল্লায় নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথবাহিনীর টহল। ভোরের আগুন কেড়ে নিল জীবনের সম্বল—গৌরীপুর বাজারে সর্বনাশ। সরাইল উপজেলা যুবদলের সদস্য সচিবসহ ৯ নেতা বহিষ্কার। আইন অমান্য করে ইটভাটা পরিচালনা—বরুড়ায় দুই ভাটায় আড়াই লাখ টাকা দণ্ড রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫’ অনুযায়ী নির্বাচনি প্রচারণায় পোস্টার ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। নির্বাচন নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর ভালো প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ কুমিল্লায় বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১০ সিরাজগঞ্জে -১ আসনের নারী প্রার্থী মল্লিকা যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে লাইসেন্স ছাড়া সম্প্রচারে ৩ বছরের জেল বা ৫০ লাখ টাকা জরিমানা

ফেনীতে সিএনজি তল্লাশিতে ৩ কেজি গাঁজাসহ চৌদ্দগ্রামের ২ জন গ্রেফতার।

  • প্রকাশিত: শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
  • ৯৫ বার পড়া হয়েছে

নাহিম হাজারী চৌদ্দগ্রাম প্রতিনিধি

ফেনীতে বিশেষ অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে ডিএসসি ফেনী’র একটি রেইডিং টিম।
প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত আনুমানিক ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে ফেনী মডেল থানাধীন ফেনী পৌরসভার সুলতানপুর ০৬নং ওয়ার্ডের সাহেব বাড়ির পূর্ব পাশে পাকা সড়কে অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি ভাড়া চালিত সিএনজি অটোরিকশা তল্লাশি করে সিএনজির পিছনের সিটে বসা দুই যুবকের কাছ থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—
১) মো. কামাল (২২), পিতা-মৃত আব্দুস সামাদ, সাং- জয়মঙ্গলপুর (সাত গরিয়া), ইউপি- কাশিনগর, ওয়ার্ড নং-০২, থানা-চৌদ্দগ্রাম, জেলা-কুমিল্লা।
২) আজমুল হোসেন প্রাইম (২২), পিতা-মো. মাছুম করিম, সাং- ঝাকুনীপাড়া, ইউপি-দৌলতপুর, থানা-কোতোয়ালী, জেলা-কুমিল্লা। তার বর্তমান ঠিকানা মিয়া বাজার, কাশিনগর ইউনিয়ন, চৌদ্দগ্রাম, কুমিল্লা।
অভিযানে উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে ৩ (তিন) কেজি গাঁজা।
এ ঘটনায় ফেনী মডেল থানায় উপ-পরিদর্শক ইশতিয়াক হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃতদের আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট