1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
তারেক রহমানের ব্রাহ্মণবাড়িয়া আগমন উপলক্ষে বিজয়নগরে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত - অপরাধ সংবাদ
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
সর্বশেষ :
সিরাজগন্জের কাজীপুর উপজেলা আইন শৃঙ্খলা মাসিক মিটিং সভা অনুষ্ঠিত৷৷      ঢাকা, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, চট্টগ্রাম, ফরিদপুর ও গাজীপুরে সেনাবাহিনী মোতায়েন৷৷   টেলিভিশন চ্যানেলের ওয়েবসাইটের অনুকরণে অপতথ্য ছড়ানোর কাজে ব্যবহৃত ১৬ টি ভুয়া ওয়েবসাইট ও ৪০০ অ্যাকাউন্ট চিহ্নিত’৷৷  ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ‘১৪ মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার৷৷  জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) অনিয়ম ঠেকাতে  নির্বাচন ভবনের আশপাশের অবৈধ কম্পিউটারের দোকান উচ্ছেদে ইসির চিঠি৷৷  ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু ২, হাসপাতালে ২২০৷৷ বাউফলে নেই শিক্ষার্থী তবুও চলছে ১৭জন শিক্ষক-কর্মচারী নিয়ে শিক্ষা কার্যক্রম! পটুয়াখালীতে সাগর উত্তাল, মাছের অকাল, নিরাপদ আশ্রয়ে হাজার হাজার মাছধরা ট্রলার৷ মসজিদ থেকে ২ লক্ষাধিক টাকা চুরি, সিসিটিভি দেখে আটক ২ সংবাদ প্রকাশের জেরে  ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে  মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ।

তারেক রহমানের ব্রাহ্মণবাড়িয়া আগমন উপলক্ষে বিজয়নগরে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ৩৭২ বার পড়া হয়েছে

আবদুল্লাহ আল হৃদয়ঃ–

 

আগামী ২২ জানুয়ারি বৃহস্পতিবার, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ব্রাহ্মণবাড়িয়ার কু্ট্টাপাড়ায় আগমন ও জনসভাকে সফল করার লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে বিজয়নগর উপজেলা বিএনপি। এরই অংশ হিসেবে ২০ জানুয়ারি বিকেলে উপজেলার মির্জাপুরে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকদের এক গুরুত্বপূর্ণ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
ইছাপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি আমিন মেম্বারের সভাপতিত্বে এবং জাকির হোসেন শাহ আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা বিএনপির নেতা অ্যাডভোকেট গোলাম সারোয়ার খোকন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন, নুরুল হুদা সরকার, উপজেলা বিএনপি নেতা জমির হোসেন দস্তগীর, অ্যাডভোকেট ইমাম হোসেন, গিয়াস উদ্দিন, ডাক্তার রফিকুল ইসলাম, মাহবুবুর রহমান মিয়াব আলী, হামদু মিয়া এবং বিআরডিবির চেয়ারম্যান এইচ এম জহিরুল ইসলাম।
তৃণমূলের শক্তি প্রদর্শনের লক্ষে আয়োজিত এই সভায় আরও উপস্থিত ছিলেন মহিলা দলের সভাপতি মরিয়ম আলমগীর, সাধারণ সম্পাদক শিউলী আক্তার, সাঈদ খোকন, ছাত্রদল নেতা নুরুল হক নিয়াজ, এনাম খাঁ, বাচ্চু মেম্বার, জাহাঙ্গীর, তাহের ভূইয়া, যুবদল নেতা কাসেম কিবরিয়া ও সাগর আহমেদ। এছাড়াও কৃষকদলের কাউছার আহমেদ, তাঁতিদলের জহিরুল ইসলামসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল ও অন্যান্য সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, আগামী ২২ জানুয়ারি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ব্রাহ্মণবাড়িয়া আগমনকে কেন্দ্র করে সাধারণ মানুষের মাঝে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি হয়েছে। কু্ট্টাপাড়ার এই জনসভাকে স্মরণকালের সর্ববৃহৎ জনসভায় রূপ দিতে এবং সফল করতে বিজয়নগর উপজেলার প্রতিটি ওয়ার্ড থেকে নেতাকর্মীরা দলে দলে যোগদান করবেন বলে তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
বক্তারা আরও উল্লেখ করেন, এই জনসভা হবে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে একটি মাইলফলক। যেকোনো বাধা উপেক্ষা করে জনসভাকে সফল করতে তারা মাঠ পর্যায়ে একযোগে কাজ করার অঙ্গীকার করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad