1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত - অপরাধ সংবাদ
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:২০ অপরাহ্ন
সর্বশেষ :
ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ‘১৪ মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার৷৷  জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) অনিয়ম ঠেকাতে  নির্বাচন ভবনের আশপাশের অবৈধ কম্পিউটারের দোকান উচ্ছেদে ইসির চিঠি৷৷  ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু ২, হাসপাতালে ২২০৷৷ বাউফলে নেই শিক্ষার্থী তবুও চলছে ১৭জন শিক্ষক-কর্মচারী নিয়ে শিক্ষা কার্যক্রম! পটুয়াখালীতে সাগর উত্তাল, মাছের অকাল, নিরাপদ আশ্রয়ে হাজার হাজার মাছধরা ট্রলার৷ মসজিদ থেকে ২ লক্ষাধিক টাকা চুরি, সিসিটিভি দেখে আটক ২ সংবাদ প্রকাশের জেরে  ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে  মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। দিওড় ইউনিয়নে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ, কৃষি উৎপাদন বৃদ্ধিতে কৃষক দলের উদ্যোগ৷৷  চান্দুরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী কাওছার মিয়ার জনসেবামূলক উদ্যোগ পটুয়াখালীতে ১০ দিন ব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা উদ্বোধন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ৩৯৮ বার পড়া হয়েছে

আবদুল্লাহ আল হৃদয়ঃ–

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কার্যক্রমে সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে গণভোট, পোস্টাল ভোট ও নির্বাচনী আচরণবিধি বিষয়ে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার শারমিন আক্তার জাহান। সহকারী কমিশনার (ভূমি) নাহিদ ফাতেমার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোছাম্মাৎ ফারহানা রহমান।
প্রধান অতিথির বক্তব্যে মোছাম্মাৎ ফারহানা রহমান বলেন, গণভোট বিষয়ে জনসচেতনতা ও প্রচার-প্রচারণা এখনো পর্যাপ্ত নয়। যেহেতু সামনে সময় রয়েছে, তাই শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানের মাধ্যমে গণভোট সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং প্রচারণা আরও জোরদার করতে হবে।
সভায় বিশেষ অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাছিবুর রহমান, জেলা তথ্য কর্মকর্তা দীপক চন্দ্র দাস, বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা সাদমান সাকিব।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার শারমিন আক্তার জাহান বলেন, সংবিধান একটি রাষ্ট্রের ভিত্তি। সময়ের প্রয়োজনে সংবিধানে পরিবর্তন এসেছে। রাষ্ট্র সংস্কার ও জনগণের মতামত গ্রহণের লক্ষ্যেই বর্তমান সরকার গণভোটের উদ্যোগ নিয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে কেউ ভয়ভীতি বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে সেই ‘কালো হাত’ কঠোরভাবে দমন করা হবে বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।
বক্তারা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে নির্বাচনী আচরণবিধি যথাযথভাবে মেনে চলা, গণভোট ও পোস্টাল ভোটের সঠিক প্রয়োগ এবং সংশ্লিষ্ট সকলের দায়িত্ব ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
এ সময় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সভায় উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad